Dilip Ghosh: কে কাকে প্রোটেকশন দেবে? পশ্চিমবঙ্গের অবস্থা ক্রমশ পাকিস্তান-আফগানিস্তানের মতো, বিস্ফোরক দিলীপ

Dilip Ghosh: জয়নগরের পরে আমজাঙায় শাসকদলের প্রভাবশালী নেতা খুন। একের পর এক এই ধরনের ঘটনায় ইকোপার্কে প্রাতর্ভ্রমণে গিয়ে তীব্র প্রতিক্রিয়া বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। তাঁর প্রশ্ন কে কাকে প্রোটেকশন দেবে? এগুলো তো দলের কাজ নয়।

দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গের অবস্থা ক্রমশঃ পাকিস্তান আফগানিস্তানের মতো হয়ে যাচ্ছে। এখানে কেউ সুরক্ষিত নয়। প্রকাশ্যে পিটিয়ে মানুষ মারা হচ্ছে। কেউ বিরোধিতা করলে, তাকেও রেয়াত করা হচ্ছে না। তঁর প্রশ্ন প্রশাসন কোথায়? আইন শৃঙ্খলা কোথায়? সরকার কোথায়?

দিলীপ ঘোষ

রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বলেন, মুখ্যমন্ত্রী ২ মাস ধরে বাড়িতে বসে আছেন। তিনি চালাতে পারছেন না। অন্য কাউকে দায়িত্ব দেওয়া উচিত। ভাইপোকে দিয়ে দিন। রিজাইন করুন। পুলিশ মন্ত্রী অন্য কাউকে করুন। পারবেন না, এটা প্রমাণ হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মানুষ কি ওনাকে ভোট দিয়ে ভুল করেছে, প্রশ্ন করেছেন দিলীপ ঘোষ।

তিনি আরও বলেন, বিজেপির আড়াইশো কর্মীকে খুন করা হয়েছে। এবার কি মানুষ অস্ত্র নিয়ে নামবে? বিদ্রোহ করবে? পুলিশ কী করবে? সরকার কী করবে? অর্ধেক পুলিশ তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি লাগিয়ে দেওয়া হয়েছে। তারপরেও খুন হচ্ছে। এর মানে সমাজবিরোধী ও দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে। এতো খুন হয়। চার্জশিট হয় না। তার মানে ওরাই সরকারের সঙ্গে মিশে আছে, মন্তব্য দিলীপ ঘোষের।

Dilip Ghosh: ফের দলবদল করবেন! বাবুলকে সুবিধাবাদী তোপ, তৃণমূলকে দ্বিচারী বলে আক্রমণ দিলীপ ঘোষের
আমহার্স্ট স্ট্রিট থানায় পুলিশের লকআপে মৃত্যুর পাল্টা পুলিশ ব্রেন টিউমার তত্ত্ব হাজির করেছে। এব্যাপারে দিলীপ ঘোষের প্রশ্ন, জিজ্ঞাসাবাদ মানে কি ডান্ডা দিয়ে মাথায় মারা? উনি দিব্যি সুস্থ মানুষ। বাড়ি থেকে বেরিয়ে থানায় গেলেন। তারপর হঠাৎ মারা গেলেন? পুলিশ কি ডাক্তার? ও নিজে বোঝেনি তার কি সমস্যা?

দিলীপ ঘোষের প্রশ্ন, একজন সুস্থ হোক বা অসুস্থ হোক, থানায় গেলেই কি মারা যাবে? পুলিশ এতো নিষ্ঠুর কেনো? প্রকৃত দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। কারণ তলে তলে তাদের সঙ্গে সংযোগ রয়েছে। আর যারা সাধারণ মানুষ, তাদের সঙ্গে এই খারাপ ব্যবহার করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এটা কোনো সভ্য সমাজে কল্পনা করা যায় না বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

তৃণমূল নেতা শান্তনু সেনের সিপিআইএম-বিজেপি জোট মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, কার সঙ্গে কী জোট, ওনার সার্টিফিকেট লাগবে না। দিলীপ ঘোষের প্রশ্ন পাটনায় একসঙ্গে বসে চা খেয়েছেন কারা? বেঙ্গালুরুতে পিকনিক করেছেন কারা? সেখানে কি বিজেপি ছিল? আর এখানে ফিরে এসে আই ওয়াশ চলছে। তৃণমূল কোথায় আছে?

দিলীপ ঘোষ তৃণমূলকে নিশানা করে বলেছেন, নিজেদের মধ্যে মারামারি, পুলিশ দিয়ে রাজনীতি করছে তারা। দুর্গাপুজোর উদ্বোধন করছে পুলিশ অফিসার। না নেতা, না বিধায়ক, কেউ নেই, পুলিশ আছে। তারাই টাকা তুলে দিচ্ছে, তারাই কমিটি করে দিচ্ছে। তারাই পার্টি চালাচ্ছেন, মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+