সিগন্যালিংয়ের আধুনিকীকরণের জের, সপ্তাহের শুরুতে ভোগান্তি শিয়ালদহ শাখায়

রবিবার থেকে সিগন্যালিংয়ের আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে শিয়ালদহ শাখার মেইন লাইনে। কাজ চলবে পরের রবিবার পর্যন্ত।

রবিবার থেকে সিগন্যালিংয়ের আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে শিয়ালদহ শাখার মেইন লাইনে। কাজ চলবে পরের রবিবার পর্যন্ত। যার জেরে এই ৮ দিন বাতিল করা হয়েছে এই শাখার বেশ কিছু ট্রেন । পাশাপাশি, ট্রেন চলাচলও নিয়ন্ত্রণে থাকবে বলে রেল দফতর সূত্রের খবর।

সিগন্যালিংয়ের আধুনিকীকরণের জের, সপ্তাহের শুরুতে ভোগান্তি শিয়ালদহ শাখায়

উল্লেখ্য, রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিয়ালদা মেন শাখার অটোমেটিক সিগন্যালিং-এর জন্য ৯ ফেব্রুয়ারি রবিবার দুপুর থেকে ১৬ তারিখ পর্যন্ত টানা ৮ দিন চলবে এই কাজ। সে কারণেই বাতিল থাকবে শিয়ালদা মেন শাখার আপে ডাউনের মিলিয়ে প্রায় 300 টির মত ট্রেন। যার মধ্যে ২৪টি শিয়ালদহ-রানাঘাট লোকাল, ১২টা শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল, ১২টি নৈহাটি-রানাঘাট লোকাল, ১৬৪টি শিয়ালদহ-নৈহাটি লোকাল, ৭৬টি শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল সহ মেন লাইনের বেশ কিছু ট্রেন।
ফলে সপ্তাহের শুরুতেই ভোগান্তির শেষ নেই নিত্য যাত্রী থেকে সাধারণ মানুষের। বহু অফিস যাত্রী ট্রেনে যাতায়াত করে। কলকাতার একাধিক অফিসে কাজের সঙ্গে যুক্ত তারা। ফলে সকালে ট্রেন ছাড়া অন্য বিকল্প যাতায়াতের অন্য কোনো সুযোগ নেই।
পাশাপাশি এই রুট দিয়ে যাওয়া দূরপাল্লার ট্রেন গুলোকেও ঘুরিয়ে দেওয়া হবে বলে রেল সূত্রে জানানো হয়েছে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+