Jyotipriya Mallick: অসুস্থ জ্যোতিপ্রিয় এসএসকেএম হাসপাতালে! কী হল মন্ত্রীর?
বেশ কিছু দিন ধরেই নিজেকে অসুস্থ বলে দাবি করছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। শরীরের একাধিক জায়গায় ব্যথা। এবার প্রেসিডেন্সি জেলেই অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের বনমন্ত্রী৷ তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। কিন্তু তার শরীরে কী সমস্যা হয়েছে? সেই সম্পর্কে এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি। মন্ত্রী তথা তৃণমূল নেতাকে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তার শারীরিক পরীক্ষা হচ্ছে বলে খবর।

কিন্তু কী এমন হল মন্ত্রীর? জানা গিয়েছে, এদিন শরীরে একাধিক অস্বস্তি বোধ করছিলেন মন্ত্রী। জেল হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন। ওষুধপত্র দিলেও তেমন কোনও শারীরিক উন্নতি জ্যোতিপ্রিয়ের হয়নি। এরপরই প্রেসিডেন্সি জেল ও হাসপাতাল কর্তৃপক্ষ মন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
কার্ডিওলজি এমার্জেন্সি বিভাগে তাকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তার শারীরিক পরীক্ষা হচ্ছে। নিজেকে বেশ অনেক দিন ধরেই অসুস্থ বলে দাবি করছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইডি হেফাজতে থাকাকালীন শরীর ভালো নেই বলছিলেন মন্ত্রী। রেশন বণ্টন দুর্নীতি কাণ্ডে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি বিগত ১০ বছর রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন। তার আমলেই এই রেশন বণ্টন দুর্নীতি মহীরুহ হয়। এমন কথা শোনা যাচ্ছে।
গত দিন আদালতে শশরীরে উপস্থিত হতেও পারেননি মন্ত্রী। তিনি বেশ অসুস্থ। উঠতে পর্যন্ত পারছেন না। একথাই জানা গিয়েছিল। এরপর ভার্চুয়ালি তিনি আদালতের শুনানিতে উপস্থিত ছিলেন। বিচারকের সামনেও তিনি নিজের অসুস্থতার কথা বলেছিলেন। ৩৫০ এর উপর ব্লাড সুগার। এছাড়াও একাধিক অসুস্থতা রয়েছে। বিচারকের কাছে তিনি মুক্তি চেয়েছিলেন।
বিচারক তাকে বিশ্রাম নিতে বলেছিলেন। মন্ত্রীর সেই কথার পরে শুনানি শেষে জেল হেফাজত নির্দেশ দিয়েছিলেন বিচারক। সেই জেল হেফাজতেই আছেন তিনি। জ্যোতিপ্রিয় মল্লিক নিজের পক্ষাঘাত হওয়ার আশঙ্কাও করেছিলেন।












Click it and Unblock the Notifications