চুপিসাড়ে ফিরলেন শুভাপ্রসন্ন, শীঘ্রই ডেকে পাঠাচ্ছে ইডি

কক
কলকাতা, ২৯ নভেম্বর: চুপিসাড়ে ফিরে এলেন শুভাপ্রসন্ন! শুক্রবার সন্ধেবেলা সল্ট লেকের বাড়িতে ফিরেছেন তিনি। কোথায় গিয়েছিলেন, কেনই বা ফিরলেন, কিছুই স্পষ্ট হয়নি। কারণ তিনি বা তাঁর বাড়ির কেউ মিডিয়ার সঙ্গে কথা বলতে চাননি।

আরও পড়ুন: শুভাপ্রসন্ন কি বিদেশে লুকিয়ে, ইন্টারপোলের দ্বারস্থ হতে পারে ইডি

মঙ্গলবার থেকেই সন্ধান মিলছিল না মমতা বন্দ্য়োপাধ্যায়ের একদা ঘনিষ্ঠ এই চিত্রশিল্পীর। সোমবার ইডি-র দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তিনি আসেননি। সারদা-কাণ্ডে অভিযুক্ত শুভাপ্রসন্নকে ঝেড়ে ফেলে দেন মমতা। তাই ক্ষোভে তিনি নিরুদ্দেশ হয়েছিলেন বলে মনে করা হচ্ছে। শুক্রবারই ইডি-র তরফে জানানো হয়েছিল, আরও তিন-চারদিন অপেক্ষা করা হবে। শুভাপ্রসন্ন না এলে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা নিয়ে তাঁকে খোঁজা হবে। দেখা মাত্রই গ্রেফতার করা হবে। বিদেশে পালিয়ে গেলে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে। ওয়াকিবহাল মহলের মতে, এই খবর মিডিয়ায় জানাজানি হওয়ার পরই 'অজ্ঞাতবাস' ছেড়ে বেরিয়ে আসেন তিনি।

গতকাল সন্ধেবেলা সল্ট লেকের বিএইচ ব্লকের ১৬৭ নম্বর বাড়ির সামনে হঠাৎই এসে থামে একটি ছাইরঙা গাড়ি। সেখান থেকে সোজা বাড়িতে ডুকে যান তিনি। আর বেরোননি। বাড়িতে ফোন করলেও তিনি ফোন তোলেননি। তাঁর আগমনের খবর গুপ্তচর মারফত পেয়ে গিয়েছে ইডি। আগামী সপ্তাহেই তাঁকে ফের ডাকা হচ্ছে সারদা-কাণ্ডে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+