দায়িত্বশীল সংস্থার বিরুদ্ধে অভিযোগ তোলার আগে খতিয়ে দেখা উচিত, সেনার পাশে রাজ্যপাল

‘সেনাকে নীচে নামানো ঠিক নয়। যে কোনও দায়িত্বশীল সংস্থার বিরুদ্ধে অভিযোগ করার আগে একজন দায়িত্বশীল নাগরিকের বিষয়টি ভালো করে খতিয়ে দেখা উচিত।’

কলকাতা, ৩ ডিসেম্বর : সেনার পাশেই দাঁড়ালেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। শনিবার রাজ্যপাল বলেন, সেনাকে নীচে নামানো ঠিক নয়। যে কোনও দায়িত্বশীল সংস্থার বিরুদ্ধে অভিযোগ করার আগে একজন দায়িত্বশীল নাগরিকের বিষয়টি ভালো করে খতিয়ে দেখা উচিত। মুখ্যমন্ত্রীর নাম না করেই সেনা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করলেন তিনি।

উল্লেখ্য, রাজ্যের অনুমতি না নিয়ে সেনাবাহিনী টোলপ্লাজাগুলিতে তথ্য-তালাশ অভিযান চালায়। এ প্রসঙ্গে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করছে কেন্দ্র। রাজ্যের অনুমোদন ছাড়া, সেনা নামিয়ে এই ধরনের অভিযান চালানো যায় না। এভাবে কেন্দ্র স্বৈরাচারী শাসন চালাচ্ছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সেনা গাড়ি থেকে টাকা তুলছে। এমনকী তিনি একটি ভিডিও ফুটেজও প্রমাণ হিসেবে তুলে ধরেন। সেটি পেনড্রাইভে করে রাষ্ট্রপতির কাছে পাঠানোও হয়।

দায়িত্বশীল সংস্থার বিরুদ্ধে অভিযোগ তোলার আগে খতিয়ে দেখা উচিত, সেনার পাশে রাজ্যপাল

মূলত মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য নিয়েই রাজ্যপাল এই কৌশলী সমালোচনা করলেন। যেখানে তিনি মুখ্যমন্ত্রীর নাম একটিবারের জন্যও উল্লেখ করলেন না। প্রসঙ্গত, তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের আগে রাজ্যপালের এই ধরনের মন্তব্য। তা বৈঠকের আগে তৃণমূল বিধায়কদের একটা বার্তা বলেও মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+