খাস কলকাতায় চলল গুলি! বরানগরের পর এবার সিঁথি, ঘটনা কী? জানুন

আবারও কলকাতায় চলল গুলি! সিঁথি থানা এলাকায় মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, সেভেন ট্যাঙ্ক এলাকায় এক ব্যক্তি একটি বাড়ির সামনে অটো রাখে। অটো সরানো নিয়েই শুরু হয় তুমুল ঝগড়া। অটো সরানোর কথা বললে গন্ডগোল লাগতে থাকে। অভিযোগ উঠেছে, তারপরই সেই অটোচালক পকেট থেকে বন্দুক বার করেন। এবং শূন্যে গুলি চালিয়ে দেন।

ঘটনাটি ঘটার পর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনাটির সমস্ত দিক খতিয়ে দেখছে। ওই অটোচালকের কাছে কোথায় থেকে বন্দুক এসেছে, ওই বেক্তি আদৌ কোনও গ্যাং-এর সঙ্গে যুক্ত আছেন কিনা কিনা, সেই সমস্তটাই খতিয়ে দেখছে পুলিশ।

কিছুদিন আগেই বরানগরে ঘটেছিল এরকম গুলি চালানোর ঘটনা। এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, বাইকে করে দুই যুবক এসে গুলি চালিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে চলে গিয়েছিল বলে। তবে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। কান ঘেঁষে বেরিয়ে গিয়েছিল গুলিটি। তবে ঘুলির বারুদ গায়ে পড়ে আহত হয়েছিলেন ওই ব্যক্তি। ওই ব্যক্তির পেশায় একজন পরিবহন কর্মী। নাম বিকাশ মজুমদার।

এর আগেও আগে বরানগরে এক সোনার ব্যবসায়ীকে দোকানে ঢুকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছিল। সিঁথি,বরানগর ওই চত্বরে পরপর এরকম ঘটনাগুলি স্বাভাবিকভাবেই আইনশৃঙ্খলা। ওই চত্বরে পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে রয়েছেন। সিঁথি থানা এলাকায় মঙ্গলবার রাতের এই ঘটনায় নতুন করে এলাকায় আবার উত্তেজনা ছড়িয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+