ভরসন্ধ্যায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা? বাড়ির সামনে চলল গুলি, তীব্র উত্তেজনা কসবায়

Sushanta Ghosh: খাস কলকাতায় ভর সন্ধ্যায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি! লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগে বাড়ির দরজায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কসবার অ্যাক্রোপলিস শপিং মলের কাছে। ইতিমধ্যে বন্দুক সহ এক যুবককে এলাকার মানুষজন ধরে ফেলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কলকাতা পুলিশের বিশাল টিম।

ইতিমধ্যে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। কীভাবে এবং কেন ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। এমনকি ধৃতকে জেরা করা হচ্ছে বলেও জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পরেই কসবা মোড় অবরোধ করেছেন তৃণমূল নেতা-কর্মীরা। মূল অভিযুক্ত ধরা না পর্যন্ত অবরোধ চলবে বলেই খবর। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ এলাকায়। অবরোধের জেরে কসবা, বাইপাস সহ একাধিক রাস্তায় তীব্র যানজট তৈরি হয়েছে।

Sushanta Ghosh

জানা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যায় বাড়ির সামনেই বসেছিলেন সুশান্ত ঘোষ। অত্যন্ত জনপ্রিয় একজন কাউন্সিলর। অন্যান্য দিনের মতো এদিন সন্ধ্যাতেও সেখানে বসে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনছিলেন। হঠাত করে দুই যুবক হেলমেট করে আসে এবং তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায়।

কিন্ত্য তা মিস ফায়ার হয়ে যায়। গুলি লাগে বাড়ির দরজায়। অতর্কিত এই হামলায় হকচকিয়ে যান সুশান্ত ঘোষ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই সময় অভিযুক্ত যুবক পালানোর চেষ্টা করে। কিন্তু তৃণমূল কাউন্সিলারের সঙ্গে থাকা কর্মীরা ধাওয়া করে এক অভিযুক্তকে ধরে ফেলে।

যদিও একজন দ্রুত স্কুটারে করে পালিয়ে যায়। ঘটনা প্রসঙ্গে সুশান্ত ঘোষ জানান, ঘটনায় আমি আতঙ্কিত নই, ব্যথিত। এর পিছনে বড় মাথা আছে। কলকাতা পুলিশ তাঁদের ধরা উচিৎ। সবসময় আমি ক্রিমিনালদের বিরুদ্ধে লড়াই করেছি। আর সেটাই অপরাধ? প্রশ্ন তৃণমূল নেতার। শুধু তাই নয়, এমন অবস্থা চলতে থাকলে রাজনীতি থেকে সরে যাবেন বলেও এদিন জানান।

জানা যাচ্ছে, যে একজন অভিযুক্ত এদিন ধরা পড়েছে তার নাম মকম্মদ ইকবাল বলে জানা যাচ্ছে। গত কয়েকদিন আগেই ভাটপাড়ায় চায়ের দোকানে বসে থাকা তৃণমূল নেতাকে গুলি করে নৃশিংস ভাবে খুন করা হয়। যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। সেই রেশ কাটতে না কাটতেই ফের তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা। এই ঘটনাইয় প্রশ্নের মুখে বাংলার আইনশৃঙ্খলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+