বাংলায় গণতন্ত্র পদদলিত! গোটা দেশ প্রশ্ন তুলছে, কটাক্ষ শিবরাজের, দেখুন ভিডিও
তৃণমূল কংগ্রেস রাজ্যে হিংসা ছড়াচ্ছে। বাংলার মানুষ পরিবর্তন চাইছে। এদিন কালীঘাট মন্দিরে পুজো দিয়ে এমনটাই বললেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
তৃণমূল কংগ্রেস রাজ্যে হিংসা ছড়াচ্ছে। বাংলার মানুষ পরিবর্তন চাইছে। এদিন কালীঘাট মন্দিরে পুজো দিয়ে এমনটাই বললেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রাজ্য বিজেপির দফতরের সাংবাদিক সম্মেলন থেকে শুরু করে পানিহাটির সভা, সর্বত্রই বিরোধী জোট এবং তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেন শিবরাজ সিং চৌহান।
|
সকালে কালীঘাটে শিবরাজ
এদিন সকালে কালীঘাট মন্দিরে পুজো দেন শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, বাংলার মানুষ পরিবর্তন চাইছে, তা সামনের ভোটেই প্রমাণ হতে যাবে। বিরোধী নেতাদের রাজ্যে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। হেলিকপ্টার যাতে নামতে না পারে সেই ব্যবস্থাও করা হচ্ছে। রাজ্যে গণতন্ত্র নেই। জরুরি অবস্থার সময়ের থেকেও রাজ্যের অবস্থা খারাপ।
অভিযোগ করেন শিবরাজ সিং চৌহান। পঞ্চায়েত নির্বাচনের হিংসা থেকে শুরু করে কাঁথিতে অমিত শাহের সভার পরে হিংসার অভিযোগ করেন তিনি।
|
দুপুরে সাংবাদিক সম্মেলনে শিবরাজ
এদিন দুপুরে রাজ্য বিজেপির সদর দফতরে সাংবাদিক সম্মেলন করেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, বাংলা. তৃণমূল কংগ্রেস হিংসা ছড়াচ্ছে। সেইজন্য বাংলার মানুষ পরিবর্তন চাইছে বলেও মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রীর বাড়িরা কাছে বিজেপির অফিসে হামলার অভিযোগও তুলে ধরেন শিবরাজ সিং চৌহান। তাঁর অভিযোগ, হিংসায় ডুবে রয়েছে পশ্চিমবঙ্গ। তুলনা করে শিবরাজ সিং চৌহান বলেন, সম্প্রতি মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন হয়েছে, সেখানে একজনও মারা যায়নি। রাজ্যের হিংসার পাশাপাশি সিন্ডিকেট রাজের অভিযোগও করেন তিনি। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় গণতন্ত্র পদদলিত, বিষয়টি নিয়ে গোটা দেশ প্রশ্ন তুলছে। যতটা শক্তি নিয়ে তৃণমূল বাধা দিচ্ছে. তার দ্বিগুণ শক্তিতে লড়াই চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
|
বিকেলে পানিহাটিতে বিজেপির সভা
পানিহাটির সভা থেকে তৃণমূল এবং রাজ্য সরকারকে কড়া আক্রমণ করেন শিবরাজ সিং চৌহান।












Click it and Unblock the Notifications