Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

যাদবপুরে ভোটের দিন সকালে শিবের পুজো, সেই দেবাদিদেবের উপরেই ভরসা রাখলেন সায়নী ঘোষ?

ভোটের দিন সকালে শিবের মাথায় দুধ জল ঢেলে পুজো করলেন সায়নী ঘোষ। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তিনি। মানুষের কাছে পৌঁছানোর আগে ভোলা মহেশ্বরের দরবারে হাজির হলেন তৃণমূল প্রার্থী। তাই নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

সায়নী ঘোষ এক সময় বিতর্কে জড়িয়ে ছিলেন। শিবরাত্রির দিনে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছিল বিতর্ক। বিজেপি কার্যত তাঁর বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে উঠেছিল। পরবর্তীকালে প্রত্যক্ষ রাজনীতির ময়দানে সায়নী ঘোষকে দেখতে পাওয়া যায়। তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন সায়নী।

Sayani Ghosh

মহাদেবকে নিয়ে সেই বিতর্ক আজও মাঝেমধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে। যাদবপুরে প্রচারের সময়ও বিজেপি সেই বক্তব্য বিষয়কে সামনে নিয়ে এসেছিল। ভোটের দিন সকালে সায়নী সেই দেবাদিদেবকেই স্মরণ করলেন। তার কাছেই মাথানত করলেন।

সায়নী ঘোষ যাদবপুর লোকসভা কেন্দ্রের বাসিন্দা। এদিন সকালে নিজের পাড়ার মন্দিরে যান তৃণমূল প্রার্থী। সেখানে তিনি বেশ কিছুক্ষণ পুজো করেন। শিবের মাথায় দুধ, গঙ্গাজল ঢালেন তিনি। বেদিতে কপাল ঠেকিয়ে হাঁটু গেড়ে প্রণাম করেন। ফুল, মালাও দেন তিনি।

তাহলে ভোটের দিন সায়নীকে শিবের শরণাপন্ন হতে হল? এই প্রশ্ন উঠেছে। দেবাদিদেবকে নিয়ে এক সময় একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট। তাই নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল কয়েক বছর আগে। এবার সেই শিবের কাছেই পুজো দিলেন সায়নী। প্রশ্ন তুলেছে বিরোধীদের একটি অংশ।

যাদবপুর কেন্দ্রে ভোটারদের কাছে টানতেই সায়নীর এই পদক্ষেপ? না কী যাদবপুরে খুঁটি মজবুত করতে শরণাপন্ন? সেই প্রশ্ন বিরোধীরা তুলেছেন। ভাঙড়ে সকাল থেকেই রাজনৈতিক উত্তেজনার ঘটনা সামনে আসছে৷ সেখানে গিয়েছিলেন সায়নী৷

বিরোধীদের এমন আচরণ করতে বারণ করেছেন তিনি৷ জেতার কোনও অবকাশ নেই। সেই বুঝেই এই ঝামেলা তৈরি করা হচ্ছে৷ মানুষ যত বেরোবে, তত পরিস্থিতি বদল হবে৷ বেলা একটা পর্যন্ত যাদবপুরে ভোটদানের হার ৪৩ শতাংশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+