চিন থেকে আসা দু’টি জাহাজকে হলদিয়া বন্দরে আটকে দেওয়া হল
চিন থেকে আসা দু’টি জাহাজকে হলদিয়া বন্দরে আটকে দেওয়া হল
শুক্রবার চিন থেকে দু’টি জাহাজ সিঙ্গাপুর হয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের হলদিয়া ডক কমপ্লেক্সে আসে। দু’টি জাহাজের ক্রু সদস্যদেরই মারণ রোগ করোনাভাইরাসের পরীক্ষা করা হয়, কিন্তু কারোর শরীরেই এই রোগের চিহ্ন পাওয়া যায়নি। করোনাভাইরাসের জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হলদিয়া বন্দরে। এই দুই জাহাজের পাইলটদের বন্দর কর্তৃপক্ষ এই সংক্রমক রোগ থেকে বাঁচতে বিশেষ পোশাক ও মাস্ক দেয়।

১২৮.৬ মিটার দীর্ঘ এমটি রয়্যাল পেরিডট জাহাজ আসে মার্শাল দ্বীপের পতাকা উড়িয়ে। সিঙ্গাপুর থেকে চিন হয়ে যদিও এটি হলদিয়া বন্দরে প্রবেশ করে। ২৪ জন ক্রু সদস্যরাই মায়ানমারের। হলদিয়া বন্দরে এই জাহাজটি শুক্রবার সাড়ে ন’টা নাগাদ প্রবেশ করে এবং সব ক্রু সদস্যদের লক গেটের বাইরে আটক করা হয়। মেডিক্যাল বোর্ডের দল জাহাজের ভেতর ঢুকে ক্রু সদস্যদের পরীক্ষা করে। তাঁদের থার্মাল স্ক্যানারে পরীক্ষা করে দেখা হয যে ক্রু সদস্যদের শরীরে কোনও করোনাভাইরাসের লক্ষণ রয়েছে কিনা। সকাল সাড়ে এগারোটা নাগাদ ঘোষণা করা হয় যে ক্রু সদস্যরা সকলেই সুস্থ। এরপরই তাঁদের বন্দরে প্রবেশ করতে দেওয়া হয়।
একই ঘটনা ঘটে ভারতীয় পতাকা বহনকারী এমটি নীলাম্বরি। যেটি চিনের গাওলান বন্দর থেকে আসে। ২০ জানুয়ারি এটি চিনের উদ্দেশ্যে গিয়েছিল। ২৮ জন ভারতীয় ক্রু সদস্যকে করোনাভাইরাসের পরীক্ষার পরই বন্দরে প্রবেশ করতে দেওয়া হয়।
বন্দর সূত্রে জানানো হয়েছে, 'আমরা সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। দু’টি জাহাজের ক্রু সদস্যদের জুতোও খুলতে দেওয়া হয়নি। জাহাজ থেকে বন্দরে নামার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়।’
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications