ধর্মতলা থেকে বাসস্ট্যান্ড সরাতে লাগবে তিন বছর, আদালতে রাজ্য

ধর্মতলা চত্বরে বাসস্ট্যান্ড থাকায় বিপুল দূষণ ছড়াচ্ছে, এই অভিযোগে অনেকদিন আগেই একটি জনস্বার্থ মামলা হয়েছিল হাই কোর্টে। তখন বাম আমল। সেই সময় রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়া হবে। তৈরি হয় কমিটি। শেষ পর্যন্ত এই কমিটি রিপোর্ট জমা দিয়ে জানাল, এটা বিপুল কর্মযজ্ঞ। একদিনে সম্ভব নয়। অন্তত তিন বছর সময় দরকার। আদালত সেই আর্জি মঞ্জুর করেছে। অর্থাৎ ২০১৬ সালের পর ধর্মতলা স্ট্যান্ড থেকে আপনি বাস পাবেন না এখনকার মতো। যেতে হবে সেই নিউ টাউন-রাজারহাট।












Click it and Unblock the Notifications