গার্ডেনরিচের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার শেরুর দেহ

ধ্বংসস্তূপের নীচে নিখোঁজ থাকা ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল। শুক্রবার সকালে ওই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম আব্দুল রউফ নিজামি ওরফে শেরু। ওই ব্যক্তি প্রোমোটারের ঘনিষ্ঠ ছিলেন বলে খবর।

গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে তাসের ঘরের মতো। রবিবার রাতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। বহু মানুষ আটকে থাকে ধ্বংসস্তূপের নীচে। এই শেরুও আটকে যায়। কংক্রিটের চাঙড়ের কোনও এক অংশের মধ্যে তিনি আটকেছিলেন। মোবাইল ফোনে সেই কথা জানিয়েছিলেন শেরু।

Gardenreach

এনডিআরএফ, পুলিশ, দমকল বিভাগ উদ্ধার কাজ শুরু করে৷ মৃত্যুর সংখ্যা ক্রমে বাড়তে থাকে। জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বুধবার পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। শেরুকে তখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

বুধবার এনডিআরএফ উদ্ধারকাজ শেষ করে। কলকাতা পুরসভার পক্ষ থেকে টানা উদ্ধার কাজ হবে। এমন কথাই জানিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার গোটা দিন বিভিন্ন জায়গার চাঙর ভেঙে সরানো হয়। ধ্বংসস্তূপ সরানোর কাজও চলে৷

আজ শুক্রবার সকালে আব্দুল রউফ নিজামি ওরফে শেরুকে উদ্ধার করা হয়। তাকে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন, মৃত্যু হয়েছে তার। ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১।

আর কেউ আটকে নেই ওই ধ্বংসস্তূপের নীচে৷ এরপর ওই জায়গা পরিষ্কার করা হবে। এই দুর্ঘটনা শহরের বেআইনি নির্মাণ নিয়ে ফের প্রশ্ন তুলেছে। ব্যাঙের ছাতার মতো আইন, নিয়ম নীতির তোয়াক্কা না করে গার্ডেনরিচ সহ বেশ কিছু এলাকায় অবৈধ নির্মাণ হয়েছে। এমন অভিযোগই সামনে আসছে৷

এই ঘটনার পর থেকে তৃণমূল কংগ্রেসকে প্রবল আক্রমণ করছেন বিরোধীরা৷ কলকাতা হাইকোর্টও বেআইনি নির্মাণের বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+