শেখ শাহজাহান এল না, সিজিও কমপ্লেক্সে চিঠি নিতে তার আইনজীবী

ইডির কাছে আজ বুধবার শেখ শাহজাহানের দেখা করার দিন ছিল। কিন্তু তিনি এলেন না। নির্ধারিত সময় পেরিয়ে গেল। সিজিও কমপ্লেক্সে বিকেলের দিকে পৌঁছালেন শেখ শাহজাহানের আইনজীবী। তিনি কোনও চিঠি দিতে ইডি অফিসে পৌঁছেছিলেন।

রেশন বণ্টন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানকে বুধবার তলব করেছিল ইডি।তবে এই দিন তিনি ইডি দফ্তরে হাজিরা দেননি। এদিন বিকেলে চিঠি নিয়ে ইডি দফ্তরে যান তার আইনজীবী। যদিও চিঠিতে কী লেখা আছে, সেই প্রসঙ্গে আইনজীবী কিছু জানাতে চাননি।

Sheikh Shahjahans lawyer

এমনকী শেখ শাহজাহান কোথায় আছে? সেই বিষয়েও কিছু বলতে চাননি। এক মাসের বেশি সময় ধরে তিনি নিখোঁজ রয়েছেন। কী আছে এই চিঠিতে? সেই নিয়েও চর্চা শুরু হয়েছে। অসমর্থিত সূত্রের খবর, সময় চেয়ে চিঠি দিতে এসেছেন আইনজীবী।

গত ৫ জানুয়ারি সন্দেশখালি সরবেরিয়া এলাকায় আক্রান্ত হয় কেন্দ্রীয় এজেন্সি। ইডি আধিকারিকরা প্রাণ হাতে সেখান থেকে পালিয়ে বাঁচেন। তারপর রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছিল। ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান। ঘটনার থেকেই তিনি পলাতক। তার খোঁজে পুলিশ তল্লাশি চালিয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না শাহজাহানের।

এই অবস্থায় এক মাসেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। ন্যাজাট খানার পুলিশ হাতে গোনা কয়েক জনকে গ্রেফতার করেছিল। কয়েক হাজার মানুষ ইডির উপর আক্রমণ চালায়। কিন্তু কোনওভাবেই শেখ শাহজাহানকে এখনও ধরতে পারেনি পুলিশ।

গত ২৯ জানুয়ারি ইডি অফিসে ডাকা হয় শেখ শাহজাহানকে। সেদিনও সন্দেশখালির এই বেতাজ বাদশা দেখা করেনি। তাঁর কোনও হদিশও পাওয়া যায়নি। প্রচুর অভিযোগে অভিযুক্ত তিনি। তার গ্রেফতারির আশঙ্কাও রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+