জেলে গেলে ভাবব স্বাধীনতার লড়াইয়ে আছি! টিএমসিপির মঞ্চ থেকে মুকুলকে চ্যালেঞ্জ

জেলে যেতে রাজি আছেন, কিন্তু বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি তিনি মানবেন না। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে এমনটাই বললেনমুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জেলে যেতে রাজি আছেন, কিন্তু বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি তিনি মানবেন না। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর অভিযোগ কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তৃণমূল ভাঙানোর চেষ্টা চলছে।

মুকুল রায়কে চ্যালেঞ্জ

মুকুল রায়কে চ্যালেঞ্জ

টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে নাম না করে মুকুল রায়কে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেউ কেউ বলে ১০৭ জনের নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আগে ৭ জনের নাম বের কর।

 'জেলে ভরার ভয় দেখাচ্ছে'

'জেলে ভরার ভয় দেখাচ্ছে'

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তৃণমূল ভাঙানোর চেষ্টা করা হচ্ছে। বিজেপিতে না গেলে জেলে ভরার ভয় দেখানো হচ্ছে। তিনি বলেন, আজ তাঁর ভাইকে ডেকেছে।
কাল তাঁকে ডাকবে। তিনি জেলে যেতে রাজি, কিন্তু বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি তিনি মানবেন না। জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, জেলে গেলে ভাববেন,
স্বাধীনতার লড়াই করছেন।

 'একনায়কতন্ত্র চালাচ্ছে কেন্দ্র'

'একনায়কতন্ত্র চালাচ্ছে কেন্দ্র'

এদিন তৃণমূল নেত্রী অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার দেশে একনায়কতন্ত্র চালাচ্ছে। তাঁর আরও অভিযোগ দেশে প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেশি চালু করার চেষ্টা হচ্ছে। বিজেপি
সরকারের বিরুদ্ধে সংবাদ মাধ্যমকে কিনে নেওয়ার অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+