তৃণমূল নেত্রী হতাশ, তারিফ পাচ্ছেন না দলেই! কটাক্ষে আর যা বললেন বাবুল, দেখে নিন ভিডিও

২১ জুলাইয়ের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে হতাশ দেখিয়েছে। দলের সদস্যদের কাছ থেকে তিনি কোনওরকম তারিফ পাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন ভাষাতেই কটাক্ষ করলেন বাবুল সুপ্রিয়।

২১ জুলাইয়ের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে হতাশ দেখিয়েছে। দলের সদস্যদের কাছ থেকে তিনি কোনওরকম তারিফ পাচ্ছেন না। সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন ভাষাতেই কটাক্ষ করলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

 তৃণমূল নেত্রী হতাশ, তারিফ পাচ্ছেন না দলেই! কটাক্ষে আর যা বললেন বাবুল, দেখে নিন ভিডিও

তৃণমূল নেত্রী আক্রমণ করে বাবুল সুপ্রিয় বলেন, সমাবেশে নিজের দলের লোকেরাই তারিফ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেইজন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে হতাশ দেখিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় দেশ বাঁচাতে বিজেপিকে হারানোর ডাক দেওয়ার পরের দিনই এমনই ভাষায় আক্রমণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়কে। ২১ জুলাইয়ের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, ২০১৯-এর নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বড় ধাক্কা খাবে। গেরুয়া দলের আসন সংখ্যা ১০০-র নিচে নেমে যাবে বলেও মন্তব্য করেছিলেন তিনি।

শহিদ দিবসে দেওয়া ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায়, ২০১৯-এর নির্বাচনে পশ্চিমবঙ্গে কোনও দলের সঙ্গে সমঝোতার কথা উড়িয়ে দেন। পরবর্তী ২১ জুলাই সারা দেশে পালন করা হবে দলের জয় উদযাপন করতে। এমনটাও জানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+