মিঠুনের পথেই হাঁটলেন শতাব্দী! ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে ফেরত পাঠালেন সারদার টাকা
রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ মিঠুন চক্রবর্তীর পথেই হাঁটলেন বর্তমান তৃণমূল সাংসদ শতাব্দী রায়। আগেই তিনি ইডিকে চিঠি লিখে জানিয়েছিলেন টাকা ফেরত দিতে চান।
রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ মিঠুন চক্রবর্তীর পথেই হাঁটলেন বর্তমান তৃণমূল সাংসদ শতাব্দী রায়। আগেই তিনি ইডিকে চিঠি লিখে জানিয়েছিলেন টাকা ফেরত দিতে চান। তৃণমূল সাংসদ শতাবাদী রায় ৩০ লক্ষ ৬৪ হাজার টাকার ড্রাফট কেটে ইডিকে পাঠিয়ে দেন। ইডি এই টাকা শতাব্দীর অ্যাকউন্টে অ্যাটাচমেন্ট দেখাতে চাইছিল।

শতাব্দী এই টাকা ফেরত দিয়ে তিনি বলেন, আমি আমার কর্তব্য করেছি। সারদার কাছে ওই টাকা আমি পারিশ্রমিক হিসেবে পেয়েছিলাম। ড্রাফট কেটে ওই টাকা পোস্ট করে পাঠিয়ে দিয়েছি। আমি চাই ওই টাকা গরিবদের কাছে পৌঁছে যাক। উল্লেখ্য, সারদা গোষ্ঠীর একটি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন তিনি।
২০১৫ সালে সারদা-কাণ্ডে ১ কোটি ১৯ লক্ষ ৮৮ হাজার ৫৬০ টাকার ফেরত দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। মিঠুন টাকা ফেরত দেওয়ার পর ইডি তাঁর সঙ্গে কথা বলেন। পরে ওই টাকা ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে ফেরত দেন তিনি। একই পথে হেঁটে শতাব্দী রায়ও টাকা ফেরত দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন।
কিন্তু ইডি বেঁকে বসে এক্ষেত্রে। তাঁরা শতাব্দীর নেওয়া সারদার টাকা তাঁর অ্যাকউন্টে অ্যাটাচমেন্ট দেখাতে বদ্ধপরিকর ছিল। কিন্তু শতাব্দী রায় জানান, কেন তিনি ফেরত দিতে চাইলেও টাকা ফেরত নেওয়া হবে না! তিনি ওই টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। এখন তিনি চান যে সমস্ত গরিবরা তাঁদের টাকা ফেরত পাননি, আমার টাকা দিতে তাঁদের ফেরত দেওয়া হোক।












Click it and Unblock the Notifications