কলকাতা পুলিশের মহিলা কর্মীর সঙ্গে শাহরুখ খানের নাচ, সমালোচনায় প্রাক্তন পুলিশকর্তারা

শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত কলকাতা পুলিশের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের এত 'হাল্কা মেজাজ' ভালভাবে গ্রহণ করতে পারছেন না প্রাক্তন পুলিশকর্তারা। প্রাক্তন নগরপাল নিরুপম সোম এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর কথায়, "আমার সময়কালে আমি অন্তত কোনও পুলিশ কর্মীকে উর্দি পরে এরকম নাচের অনুমতি দিতাম না। উর্দির গরিমা অবশ্যই ক্ষুণ্ণ হয়েছে। ওই মহিলা পুলিশ কর্মী যদি সাদারণ পোশাকে নাচতেন আমার বলার কিছু ছিল না। আমার এটা ভেবে অবাক লাগছে উর্ধ্বতন আধিকারিকরা কীভাবে এটা বরদাস্ত করলেন।"
বিরোধীদের নিশানায় মুখ্যমন্ত্রী, 'রাজনীতিতে ভুল করে এসেছেন' মমতাকে কটাক্ষ বিজেপির
একই সুর আইপিএস অফিসার সমীর গঙ্গোপাধ্যায়ের গলাতেও। তাঁর কথায়, "পুলিশ প্রবিধান একজন পুলিশ কর্মীকে উর্দি পরে নাচ করার অনুমতি দেয় না। শনিবার যা দেখলাম তাতে তো আমার এখন ভয় হচ্ছে আমাদের পুলিশ কর্মীরা না নিজেদের চুলবুল পাণ্ডে (দাবাঙ্গ ছবিতে সলমন খানের চরিত্র) ভেবে নাচতে থাকেন।"
শুধু পুলিশমহল নয়, এই ঘটনার সমালোচনায় মুখর হয়েছে বিরোধী দল গুলিও। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেও। তাঁর কথায়, "সংবিধান কোনও ব্যক্তিকে উর্দি পরে নাচের অনুমতি দেয় না। এটা দুঃখের যে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই পুলিশ উর্দির গরিমা পবিত্রতাকে ক্ষুণ্ণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই সংবিধানের নিয়ম ভঙ্গ করেছেন।"
মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহার দাবি, "প্রত্যেক সরকারি অনুষ্ঠানে ফিল্মি তারকাদের যেভাবে সংযুক্ত করছেন মুখ্যমন্ত্রী তাতে মনে হচ্ছে রাজনীতিতে ভুল করে চলে এসেছেন তিনি। যত তাড়াতাড়ি এটা বুঝতে পেরে তিনি সরে যাবেন, তত তাড়াতাড়িই বামলার মানুষের ভাল হবে।"












Click it and Unblock the Notifications