ছাত্র সমস্যা সামলাতেই ব্যর্থ! মমতার দেশ সামলানোর চেষ্টা নিয়ে কটাক্ষ, আর যা বললেন এই বিজেপি নেতা
রাজ্য সামলাতে পারছেন না যিনি, দেশ সামলাবেন কী করে। কলকাতায় এমনটাই প্রশ্ন তুললেন বিজেপি নেতা শাহনাওয়াজ হুসেন। বাংলায় ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছেলেখেলা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
রাজ্য সামলাতে পারছেন না যিনি, দেশ সামলাবেন কী করে। কলকাতায় এমনটাই প্রশ্ন তুললেন বিজেপি নেতা শাহনাওয়াজ হুসেন।

বাংলায় ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছেলেখেলা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এই কাজে পিছনে যে তৃণমূল কংগ্রেস রয়েছে, সেই দাবিও করেছেন এই বিজেপি নেতা।
তাঁর অভিযোগ, এই বিষয়টিই সামলাতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সারা দেশের কথা চিন্তা করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মাথা খারাপ করছেন বলেও কটাক্ষ করেছেন শাহনওয়াজ হুসেন।
কলকাতায় শাহনাওয়াজ হুসেনের দাবি, দরিদ্র ও কৃষক সম্প্রদায়য়ের মানুষ নরেন্দ্র মোদীর পাশে রয়েছেন। আগামি লোকসভা নির্বাচনেই তা প্রমাণিত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি। বিরোধীরা মোদীজিকে সরাতে চাইলেও, দেশের জনগণ ফের নরেন্দ্র মোদীকেই ক্ষমতায় আনতে চান বলে দাবি করেছেন এই বিজেপি নেতা।












Click it and Unblock the Notifications