'দিদি' মমতার সঙ্গে 'ভাই' শাহরুখের সম্পর্ক কতটা নিবিড়, জানতে হলে দেখুন এই ভিডিও

কলকাতা বিমানবন্দরে আসার পথে দিদি মমতা ও ভাই শাহরুখের এক অসাধারণ কেমিস্ট্রি চোখে পড়ল। যেখানে দিদির এক ডাকে সমস্ত আতিশয্য ত্যাগ করে মমতার ছোট স্যান্ট্রো গাড়িতে উঠে পড়লেন শাহরুখ।

বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর তিনি। বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কিন্তু শুধুই মুখের নয়, হৃদয়েরও বটে। দিদি মমতার একডাকেই বারবার সব কাজ ফেলে হাজির হয়ে যান কিং খান। প্রতিবারের মতো এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উতসবে অতিথি হিসাবে হাজির ছিলেন শাহরুখ।

শাহরুখকে নিজের ছোট গাড়িতে বিমানবন্দরে ছাড়লেন মমতা

সেখান থেকে মুম্বই ফিরতে কলকাতা বিমানবন্দরে আসার পথে দিদি মমতা ও ভাই শাহরুখের এক অসাধারণ কেমিস্ট্রি চোখে পড়ল। যেখানে দিদির এক ডাকে সমস্ত আতিশয্য ত্যাগ করে মমতার ছোট স্যান্ট্রো গাড়িতে উঠে পড়লেন শাহরুখ। পিছন পিছন এল তার বিলাবহুল গাড়ি।

শাহরুখকে পিছনে বসিয়ে দিদি মমতা স্যান্ট্রো গাড়ির সামনের সিটে বসে বিমানবন্দরে ছেড়ে দিয়ে গেলেন বলিউড বাদশাকে। মুখ্যমন্ত্রী হিসাবে ফের একবার সৌজন্যের নয়া নজির গড়লেন মমতা। যা দেখে আপ্লুত শাহরুখ গাড়ি থেকে নেমেই গুরুজন মমতার পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে বিমানবন্দরের ভিতরে ঢুকে গেলেন।

দিদি মমতা গাড়ি বিমানবন্দরের গেটে থামিয়েই আগে নেমে পড়েন। তিনি তখন রাজ্যের মুখ্যমন্ত্রী নন, শাহরুখের অভিভাবক। গাড়ি থেকে নেমেই নির্দেশ দেন, শাহরুখজী তাড়াহুড়োয় রয়েছেন, জলদি যাওয়ার ব্যবস্থা করে দিতে। তারপরে গাড়ি থেকে নেমে আসেন শাহরুখ। পা ছুঁয়ে মমতার আশীর্বাদ নিয়ে বিমানবন্দরের ভিতরের দিকে এগিয়ে যান।

প্রসঙ্গত, শাহরুখ খান আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের মালিক। তবে মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই সরকারের সঙ্গে দারুণ ঘনিষ্ঠতা রয়েছে কিং খানের। এরাজ্যের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসডরও তিনিই। সবমিলিয়ে সেকেন্ড হোম কলকাতায় এসে ফের একবার দিদি মমতার সৌজন্যে একরাশ ভালোবাসা সঙ্গে নিয়ে মুম্বই উড়ে গেলেন ভাই শাহরুখ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+