কলেজে ভর্তির কাটমানি ফেরত চাই, শাসক নেতাদের বিরুদ্ধে আন্দোলন এসএফআইয়ের

কলেজে ভর্তির সময় যে কাটমানি নিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতারা, তা অবিলম্বে ফেরত দিতে হবে। কলেজের ভর্তির সেই কাটমানি-সহ সমস্ত কাটমানি ফেরতের দাবিতে এসএফআই মিছিল করল কলকাতায়।

কলেজে ভর্তির সময় যে কাটমানি নিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতারা, তা অবিলম্বে ফেরত দিতে হবে। কলেজের ভর্তির সেই কাটমানি-সহ সমস্ত কাটমানি ফেরতের দাবিতে এসএফআই মিছিল করল কলকাতায়। শিয়ালদহ বিগ বাজারের সামনে থেকে এই মিছিল শুরু হয়। মিছিল শেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে বসে এসএফআই।

কলেজে ভর্তির কাটমানি ফেরত চাই, আন্দোলন এসএফআই

কলেজ স্ট্রিটের সামনে এসএফআইয়ের কর্মীসমর্থকরা রাস্তা অবরোধ করে অবস্থান-বিক্ষোভ চালান। আন্দোলনকারীদের দাবি বিভিন্ন কলেজে ভর্তির সময় যে কাটমানি নেওয়া হয়েছিল তা অবিলম্বে ফেরত দিতে হবে তৃণমূলের নেতাদের। ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের হাতে কাটমানি ফেরত না দেওয়া হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন তাঁরা।

এসএফআইয়ের তরফে এদিন স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেওয়া হয়, কাটমানি ফেরত চাই। তা না হলে নেতাদের বাড়ি ঘেরাও করা হবে। কাউকেই তারা ছেড়ে কথা বলবেন না। কারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবেও তখন নেতারা কোনও ছাত্রছাত্রীকে ছেড়ে দেয়নি। এখন ছাড়া হবে না নেতাদেরও।

কড়ায়-গণ্ডায় হিসেব বুঝে নেবেন তাঁরা। কারণ তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর সমস্ত ক্ষেত্রে এই কাটমানি 'প্রথা' চালু করেছিল। এবার তার জবাব দিতে চায় এসএফআই। তাদের আন্দোলন চলবে। সামনের সারিতে দাঁড়িয়ে আন্দোলন চালাবে এসএফআই, এদিন অবস্থান বিক্ষোভ থেকে হুমকি দিয়ে রাখলেন এসএফআই নেতারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+