ক্লাসের মধ্যে ছাত্রীদের যৌন হেনস্থা, গ্রেফতার শিক্ষক

ক্লাসের মধ্যে ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। অভিভাবকদের করা অভিযোগের ভিত্তিতে মণি বিশ্বাস নামে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

কলকাতা, ২০ এপ্রিল : ক্লাসের মধ্যে ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। অভিভাবকদের করা অভিযোগের ভিত্তিতে মণি বিশ্বাস নামে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। শিক্ষকের নদিয়ার বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। বৃহস্পতিবার তাকে আলিপুর আদালতে পেশ করা হয়। শিক্ষককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

গড়ফার আদর্শ বালিকা শিক্ষায়তনের ঘটনা। অভিযোগ, ওই শিক্ষক প্রায়ই ক্লাসের মধ্যে নানা অছিলায় ছাত্রীদের যৌন নির্যাতন করত। নানা অজুহাতে ছাত্রীদের ডেকে এই কাজ করার পর হুমকিও দিত বলে অভিযোগ। কাউকে জানালেই বিপদ হবে- এই হুমকি চলত সমানে। একাধিক ছাত্রীর সঙ্গে ওই শিক্ষক এ ধরনের ঘটনা ঘটিয়েছে।

 ক্লাসের মধ্যে ছাত্রীদের যৌন হেনস্থা, গ্রেফতার শিক্ষক

এরপরই মণি বিশ্বাস নামে শিক্ষকের বিরুদ্ধে সম্মিলিতভাবে এফআইআর করেন অভিভাবকরা। গড়ফা থানায় অভিযোগ দায়ের করা হয়। পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। এই মামলায় যুক্ত করা হয়েছে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ ধারা।

অভিভাবকদের কাছ থেকে অভিযোগপত্র পাওয়ার পরই পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। বুধবার রাতেই গড়ফা থানার পুলিশ হানা দেয় নদিয়ায়। নদিয়ার বাড়ি থেকে অভিযুক্ত মণি বিশ্বাসকে গ্রেফতার করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+