রাজারহাটের চিনারপার্কের হোটেলে মধুচক্রের আসর, গ্রেফতার মূল পাণ্ডা সহ ১০
বিধাননগর, ২৫ সেপ্টেম্বর : রাজারহাটের চিনারপার্ক এলাকায় এক মধুচক্রের হদিশ পেল পুলিশ। একটি হোটেলের মধ্যে এই মধুচক্রের আসর বসানো হতো বলে পুলিশের কাছে খবর ছিল। সেইমতো হানা দিয়ে চক্রের মূল পাণ্ডা সহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। [পুরুষ যৌনকর্মীতে ভরে গিয়েছে গোয়ার জেলখানা]
জানা গিয়েছে, চিনার পার্কের হোটেলে মধুচক্রের ব্যবসা চালাচ্ছিল জনৈক নরেন্দ্র শর্মা নামে এক ব্যক্তি। পুলিশের কাছে খবর পৌঁছতেই শনিবার রাতে হোটেলে হানা দেয় পুলিশের একটি দল। [যৌন ব্যবসার অভিযোগে গ্রেফতার হয়েছেন যেসব অভিনেত্রীরা]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোটেল থেকেই গ্রেফতার করা হয় মোট ৯ জন যুবক-যুবতীকে। এর মধ্যে পাঞ্জাব ও হরিয়ানার যুবক-যুবতীরাই ছিল। মোট ৭ জন যুবতী ও ২ যুবককে গ্রেফতার করে পুলিশ। [ভারতের এই ৭ যৌনপল্লির বিষয়ে আপনি কি জানেন?]
ধৃতদের জিজ্ঞাসাবাদ করার পরই উঠে আসে মধুচক্রের মূল পাণ্ডা নরেন্দ্র শর্মার নাম। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসে। হোটেলের মধ্যে কীভাবে মধুচক্রের রমরমা আসর চলছিল তা নিয়ে হোটেল মালিক ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। [দেহব্যবসার বিপুল চাহিদা মেটাতে যৌনপল্লি চলবে 'সেক্স রোবটেই'!]
জানা গিয়েছে, এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িয়ে রয়েছে কিনা সেটাও তদন্ত করে দেখছে পুলিশ। এই চক্রের জাল শুধু এই রাজ্যেই নাকি অন্য রাজ্যেও এদের কারবার রয়েছে সেইসমস্ত তথ্য জোগাড়েই আপাতত ব্যস্ত পুলিশ।












Click it and Unblock the Notifications