এবারে শহরে হাত দিলেন মুকুল রায়! বিজেপিতে যোগদানের হিড়িক

লোকসভা নির্বাচনের দিন ঘোষণার অনেক বাকি। তবে তার অনেক আগেই সক্রিয় হয়ে উঠেছেন বিজেপি নেতা মুকুল রায়। এবার তাঁর হাত ধরেই মহেশতলার বেশ কয়েকজন তৃণমূল এবং কংগ্রেস নেতা-কর্মী যোগ দিলেন বিজেপিতে।

লোকসভা নির্বাচনের দিন ঘোষণার অনেক বাকি। তবে তার অনেক আগেই সক্রিয় হয়ে উঠেছেন বিজেপি নেতা মুকুল রায়। এবার তাঁর হাত ধরেই কলকাতা লাগোয়া মহেশতলার বেশ কয়েকজন তৃণমূল এবং কংগ্রেস নেতা-কর্মী যোগ দিলেন বিজেপিতে। পরিচিত মুখ বলতে রয়েছেন, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর অমলেশ সরকার এবং হাইকোর্টের আইনজীবী ও কংগ্রেস নেত্রী রুবি বন্দ্যোপাধ্যায়।

সক্রিয় মুকুল রায়

সক্রিয় মুকুল রায়

বিজেপিতে পদ পাওয়ার পরেই ফের সক্রিয় হয়ে উঠেছেন মুকুল রায়। বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ ভাল। তাঁকে পছন্দও করেন তাঁরা। এহেন সংগঠক তথা প্রাক্তন তৃণমূল নেতাকে কাজে লাগাতে চায় বিজেপি। সেই জন্য সম্প্রতি তাঁকে পদ দেওয়া হয়েছে লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে। আর তার পরেই সক্রিয় মুকুল রায়।

বিজেপির দাবি

বিজেপির দাবি

একসময়ের লাল-গড় এখন তৃণমূলের দখলে। তৃণমূলের কস্তুরি দাসের মৃত্যুর পর সেখানকার বিধায়ক এখন দুলাল দাস। মাস কয়েক আগের উপনির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। তবে সেখানে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি। তাই এই কেন্দ্রে তৃণমূলকে হারাতে উঠেপড়ে লেগেছে বিজেপি। বিজেপি সূত্রের দাবি, প্রায় হাজার খানের তৃণমূল নেতা-কর্মী এদিন বিজেপি যোগ দিয়েছেন। তাঁদের নেতৃত্বে ছিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অমলেশ সরকার। অন্যদিকে কংগ্রেস থেকেই নেতা নেত্রীরা বিজেপিতে যোগ দিয়েছেন। তাদের নেতৃত্বে ছিলেন হাইকোর্টের আইনজীবী রুবি বন্দ্যোপাধ্যায়।

পুরনো দলের প্রতি ক্ষোভে দলবদল

পুরনো দলের প্রতি ক্ষোভে দলবদল

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমলেশ সরকারের সঙ্গে বিরোধ দেখা দিয়েছিল স্থানীয় তৃণমূল নেতৃত্বের। অন্যদিকে, অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরানোয় ক্ষুব্ধ ছিলেন রুবি বন্দ্যোপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ মুকুলের

পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ মুকুলের

পার্থ চট্টোপাধ্যায় এর আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করেছিলেন। বলেছিলেন উন্মাদ থেকেই হতাশা আসছে তাঁর। এদিন তারই জবাব দেন মুকুল রায়। তিনি বলেন, বউদি সদ্য প্রয়াত হয়েছেন। বাড়িতে দেখার কেউ নেই। মেডিক্যাল টিম বসিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের মস্তিস্ক ঠিক চলছে কিনা তা দেখার দরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+