ভাগাড় মাংস কাণ্ডের ছায়া! হস্টেলে অসুস্থ ৪১ পড়ুয়া
চন্দননগরে বিরিয়ানি খেয়ে অসুস্থ প্রায় ৪১ জন পড়ুয়া। রবিবার এক ছাত্রীর জন্মদিন উপলক্ষে এই বিরিয়ানি আনা হয়েছিল। গভীর রাতের দিকে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। তাদের নিয়ে যাওয়া হয় চন্দননগর হাসপাতালে।
চন্দননগরে বিরিয়ানি খেয়ে অসুস্থ প্রায় ৪১ জন পড়ুয়া। রবিবার এক ছাত্রীর জন্মদিন উপলক্ষে এই বিরিয়ানি আনা হয়েছিল। গভীর রাতের দিকে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। তাদের নিয়ে যাওয়া হয় চন্দননগর হাসপাতালে। খাবার নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে পড়ুয়াদের মধ্যে।

সরকারি হস্টেলে থেকে পড়াশোনা। ছাত্রীদের কেউ এসেছে পাশের জেলা থেকে। আবার কেউ জেলারই প্রত্যন্ত এলাকা থেকে। চন্দননগরের এমনই একটি হস্টেলে এক ছাত্রী জন্মদিন উপলক্ষে রবিবার বাইরে থেকে বিরিয়ানি আনানো হয়েছিল। বেশিরভাগ ছাত্রীই তা খেয়েছিলেন। কিন্তু ভোর রাত থেকেই অসুস্থ হয়ে পড়তে থাকে তারা। সঙ্গে সঙ্গে ছাত্রীদের নিয়ে যাওয়া হয় চন্দননগর মহকুমা হাসপাতালে।
প্রাথমিক চিকিৎসার পর অনেককেই ছেয়ে দেওয়া হয়। যারা হস্টেলে ফিরে এসেছে, তাদের মধ্যেই অনেকেই পুরোপুরি সুস্থ নয়। তবে বেশ কয়েকজন এখনও হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে।
ভাগাড়ের মাংস কাণ্ডের মধ্যে এই ঘটনায় হস্টেলের ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে চন্দননগর কমিশনারেট।












Click it and Unblock the Notifications