তৃণমূলের জন্যও পিছনো হয়েছে! ৮ ও ৯ জানুয়ারির ধর্মঘটে পরীক্ষা পিছনোর দাবি
আট ও নয় জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে দিতে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের কাছে চিঠি পাঠাল এসএফআই-সব বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন।
আট ও নয় জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে দিতে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের কাছে চিঠি পাঠাল এসএফআই-সব বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন। ২১ জুলাই ছাড়াও তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কোনও পরীক্ষা থাকলে সেই পরীক্ষা এর আগে পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসএফআই। সেই নজির অনুসরণ করে ৮ ও ৯ জানুয়ারি ভারত ব্যাপী সাধারণ ধর্মঘটের দিনেও সব পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে করা আবেদনে বলা হয়েছে, কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদ করে সারা দেশে ৮ ও ৯ জানুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন। বামপন্থী ছাত্র সংগঠনগুলিও বিভিন্ন দাবিতে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ওই দুদিন। এসএফআই ছাড়াও বাকি তিন সংগঠন হল এআইএসএফ, পিএসইউ এবং এআইএসবি।
যেহেতু ধর্মঘটের জেরে সাধারণ জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, তাই ছাত্রছাত্রীরাও পরীক্ষা দিতে বেরিয়ে মুশকিলে পড়তে পারেন। সেই আশঙ্কা আর ছাত্রছাত্রীদের
নিরাপত্তার দিকে লক্ষ্য রেখেই পরীক্ষা পিছনোর দাবি করেছে সংগঠনগুলি।
এসএফআই-সহ ৪টি বাম ছাত্র সংগঠনের চিঠিতে কলকাতা বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, কাজি নজরুল বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয় এবং পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে ৮ ও ৯ জানুয়ারি ধর্মঘটের কারণে সমস্ত পরীক্ষাসূচি পিছনোর আবেদন করা হয়েছে।

কলকাতা বিশ্ববিদ্যালয়

কাজি নজরুল বিশ্ববিদ্যালয়

পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়

কল্যাণী বিশ্ববিদ্যালয়

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়

পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়













Click it and Unblock the Notifications