কীভাবে মৃত্যু প্রশ্নে সহকর্মীরা পালানোয় চাঞ্চল্য! পানশালার গায়কের অস্বাভাবিক মৃত্যুতে উঠছে প্রশ্ন
বরাহনগরের বাসিন্দা পানশালার গায়ক দেবাশিস দাসের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বরাহনগরের বাসিন্দা পানশালার গায়ক দেবাশিস দাসের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় পানশানার দুই কর্মীকে আটক করার পাশাপাশি পানশালার সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে পুলিশ। প্রসঙ্গত মঙ্গলবার রাতে দেবাশিস দাসের দেহ বাড়িতে পৌঁছে দেয় বউবাজারের পানশালার কর্মীরা। পরিবারের দাবি, খুন করা হয়েছে দেবাশিসকে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত সাত বছর বউবাজারের পানশালায় গান করতে বরাহনগরের বাসিন্দা দেবাশিস। অন্যদিনের মতো মঙ্গলবারও গিয়েছিলেন
কর্মক্ষেত্রে। গভীর রাতে দেহ বাড়িতে নিয়ে যান পানশালার চার কর্মীরা। পরিবারের দাবি, মৃত্যুর কীভাবে হয়েছে, সেই প্রশ্ন করতেই, দুজন পালিয়ে যেতে পারলেও, দুজনকে ধরে ফেলেন স্থানীয়রা।
দেবাশিস দাসকে খুনের অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। বউবাজার থানার পুলিশ তদন্ত করতে পানশালাতেও যায়। জিজ্ঞাসাবাদা করা হয় পানশালার কর্মীদের।
পানশালার কর্মীদের বয়ান নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। দাবি, পানশালার বাথরুমে দেহ পাওয়া গিয়েছে। তবু কেন দেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। কেনই বা পুলিশে খবর দেওয়া হয়নি পানশালার তরফে।












Click it and Unblock the Notifications