তাপপ্রবাহের জের! ছুটি নিয়ে রাজ্যের সিদ্ধান্ত পুরোপুরি মানল না বেসরকারি স্কুলগুলি
প্রবলে গরমে সরকারি স্কুলগুলিতে ছুটি ঘোষণার সরকারি সিদ্ধান্তের পাশে দাঁড়ালেও তা পুরোপুরি মানল না বেসরকারি স্কুলগুলি।
প্রবলে গরমে সরকারি স্কুলগুলিতে ছুটি ঘোষণার সরকারি সিদ্ধান্তের পাশে দাঁড়ালেও তা পুরোপুরি মানল না বেসরকারি স্কুলগুলি।

সোমবার শিক্ষা দফতর থেকে জানানো হয় সরকারি স্কুলগুলি ২০ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে। শিক্ষা দফতরের তরফে বিষয়টি সম্পর্কে বেসরকারি স্কুলগুলিকেও বলা হয়। তবে সরকারি স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে যেতে হবে।
মঙ্গলবার কলকাতার বেশিরভাগ বেসরকারি স্কুল ছুটি গ্রীষ্মের ছুটি বাড়ানো কথা জানিয়েছে। তবে সেখানে দিনের হিসেবে তারতম্য রয়েছে। বেশিরভাগ স্কুলই ২০ থেকে ২২ এই তিনদিন ছুটি দেওয়ার কথা জানিয়েছে। অর্থাৎ ২৫ জুন সোমবার থেকে স্কুলগুলিতে পঠন পাঠন ফের শুরু হবে। অন্যদিকে কিছু স্কুলে শুধুমাত্র জুনিয়র সেকশনে ছুটি ঘোষণা করা হয়েছে।
২৫ জুন যে স্কুলগুলি খুলবে সেই তালিকায় রয়েছে, ফিউচার ফাউন্ডেশন, পাঠভবন, ডিজি বিড়লা জুনিয়র সেকশন, ডন বসকো, বিদ্যাভারতী।
বুধ ও বৃহস্পতিবার ডিপিএস রুবি পার্ক জুনিয়র স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। ভারতীয় বিদ্যাভবনে ২৬ জুন পর্যন্ত সমস্ত ক্লাস বন্ধ রাখার কথা জানানো হয়েছে। রামমোহন মিশন ডে স্কুলে শুক্রবার পর্যন্ত হাফছুটি দেওয়া হবে।
লা মার্টিনিয়র-এ ছুটি ঘোষণার পাশাপাশি সাউথ পয়েন্টেও পঞ্চম শ্রেণি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রী শিক্ষায়তনের মতো বেশ কয়েকটি স্কুলে বাইরের অ্যাক্টিভিটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications