অঝোর বারি ধারা! জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা

রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন জায়গা। জলমগ্ন কলকাতা সংলগ্ন জেলাগুলির বেশ কিছু এলাকাও। সপ্তাহের কাজের শুরুর দিনে সমস্যায় নিত্যযাত্রী থেকে শুরু করে বাসিন্দারা।

রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন জায়গা। জলমগ্ন কলকাতা সংলগ্ন জেলাগুলির বেশ কিছু এলাকাও। সপ্তাহের কাজের শুরুর দিনে সমস্যায় নিত্যযাত্রী থেকে শুরু করে বাসিন্দারা। জল জমে যাওয়ায় রাস্তায় যানের গতি শ্লথ।

আন্ডারপাসগুলি জলের তলায়

আন্ডারপাসগুলি জলের তলায়

রাতভর চলা বৃষ্টিতে জল জমেছে সায়েন্স সিটি-মিলন মেলার সামনে পার্কসার্কাস কানেক্টরে। এছাড়াও জলমগ্ন পাতিপুকুর, দমদম, কাঁকুড়গাছি আন্ডারপাস এলাকা।

জলমগ্ন উত্তর-মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকা

জলমগ্ন উত্তর-মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকা

জলমগ্ন হয়ে পড়েছে কলুটোলা, মহাত্মা গান্ধী রোড, চিত্তরঞ্জন এভিনিউ, মুক্তারামবাবু স্ট্রিট, থিয়েটার রোড, আমির আলি এভিনিউ। জল জমেছে খিদিরপুরের সত্য ডাক্তার রোড ফ্যান্সি মার্কেট-সহ বেশ কিছু জায়গা।

দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা জলের তলায়

দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা জলের তলায়

ঢাকুরিয়া ব্রিজের কাছে পঞ্চানন তলা, সার্দান পার্ক রোড-সহ বেশ কিছু জায়গায় জল জমে রয়েছে।

জলে জমে বেহাল বেহালা

জলে জমে বেহাল বেহালা

রাতভর বৃষ্টিতে বেহাল বেহালার বহু এলাকা। ১২৮, ১২৯, ১৩০ নম্বর ওয়ার্ড। বেচারাম চ্যাটার্জি রোড, বেহালা চৌরাস্তা, শীলপাড়া, সখের বাজারের বিস্তীর্ণ এলাকা জলের তলায়।

জল জমেছে কলকাতা সংলগ্ন সোনারপুরের বিভিন্ন জায়গায়। গঙ্গার অপরপাড়ে হাওড়ার রামরাজাতলা, টিকিয়াপাড়া, সালকিয়াকেও জল জমেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+