লক্ষ্য লোকসভা! এবার তৃণমূলের শ্রমিক সংগঠনে ভাঙন ধরালেন মুকুল
বর্তমান দলকে শক্তিশালী করতে ভরসা পুরনো দলই। সেই লক্ষেই কাজ করে চলেছেন মুকুল রায়। এবার মুকুল রায় ভাঙন ধরালেন তৃণমূলের শ্রমিক সংগঠনে।
বর্তমান দলকে শক্তিশালী করতে ভরসা পুরনো দলই। সেই লক্ষেই কাজ করে চলেছেন মুকুল রায়। এবার মুকুল রায় ভাঙন ধরালেন তৃণমূলের শ্রমিক সংগঠনে। তাঁরই উদ্যোগে কলকাতার একটি নামী শপিং মলের প্রায় ৬০০ কর্মী যোগ দেন বিজেপিতে। তাঁর হুঁশিয়ারি এটা সবে শুরু হল।

কর্মীদের হাতে পতাকা মুকুল রায়ের
শিয়ালদহের একটি নামী শপিং মলের সামনে সভা করেন মুকুল রায়। সেখানেই ওই শপিং মলের কর্মীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন মুকুল রায়।

মুকুল রায়ের হুঁশিয়ারি
মুকুল রায় বলেন, এটা সবে শুরু। এরপর রাজ্যে থাকা এই গোষ্ঠীর শপিং মলের বাকি শাখার কর্মীরাও বিজেপিতে যোগ দেবেন, দাবি করেছেন মুকুল রায়।

শ্রমিকদের জন্য ভাবুন
তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাদেরও হুঁশিয়ারি দেন মুকুল রায়। তিনি বলেন, সময় থাকতে শ্রমিকদের জন্য ভাবুন। ভয় দেখিয়ে, লাঠি দিয়ে শ্রমিক ঐক্য ভাঙা যাবে না বলে দাবি করেছেন মুকুল রায়।

সক্রিয় মুকুল রায়
রাজ্যে বিজেপির নির্বাচনী কমিটির প্রধান করার পর থেকে আরও সক্রিয় হয়ে উঠেছেন মুকুল রায়। তাঁর দাবি, অনেকেই তৃণমূলের শ্রমিক সংগঠন ছাড়তে তৈরি।












Click it and Unblock the Notifications