দত্তাবাদে একের পর এক বিস্ফোরণ! পুড়ে গেল বহু ঝুপড়ি
দত্তাবাদে বিধ্বংসী আগুন। ঘরে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন ছড়ায়। এরপর তা একের পর এক ঘরে ছড়িয়ে পড়ে।
দত্তাবাদে বিধ্বংসী আগুন। ঘরে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন ছড়ায়। এরপর তা একের পর এক ঘরে ছড়িয়ে পড়ে। আর সেখানে থাকা সিলিন্ডারে আগুন লেগে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৪ টি ইঞ্জিন। যান দমকলমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সুজিত বসু। ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

সকাল আটটা। ঝুপড়ির বাসিন্দাদের অনেকেই কাজে বেরিয়ে গিয়েছে। সেই সময়ই একটি ঝুপড়িতে আগুন লাগে। তা পর পর ঝুপড়িগুলিতে ছড়িয়ে পড়ে। প্রথম ঝুপড়িতে বিস্ফোরণের জেরে আগুন লাগে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একের পর এক ঘরে আগুন আর বিস্ফোরণের জেরে, যাঁরা সেই সময় ঘরে ছিলেন, আতঙ্কে সিলিন্ডার
নিয়ে পুকুরে ফেলে দেন।
খবর পাওয়ার পর দমকলের ৪ টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাও।
ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক। তিনি জানান, ১৭-১৮ টি ঝুপড়ি পুড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications