শীঘ্রই জানা যাবে ব্রিজ ভাঙার দিন! টালায় বিকল্প রাস্তার খোঁজে সরকারি আধিকারিকরা
টালা ব্রিজ ভাঙার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর এবার বিকল্প রাস্তার খোঁজে পূর্ত দফতর এবং কেএমডিএ-র প্রতিনিধিরা।
টালা ব্রিজ ভাঙার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর এবার বিকল্প রাস্তার খোঁজে পূর্ত দফতর এবং কেএমডিএ-র প্রতিনিধিরা। এদিন পরিদর্শনের সময় ছিলেন পুলিশের পদস্থ কর্তারা। দলে ছিলেন রেলের আধিকারিকরাও। এদিনের পরিদ্রশনের রিপোর্ট জমা পড়ার পরেই ঠিক করে ফেলা হবে, কবে থেকে ব্রিজটি ভাঙার কাজ শুরু করা হবে।

বিকল্প রাস্তার খোঁজ
টালা ব্রিজের ওপর দিয়ে ভারী যান চলাচল নিয়্ন্ত্রণ হওয়ার পর থেকেই আশপাশের রাস্তাগুলির ওপর ট্রাফিকের চাপ বেড়েছে। চাপ বেড়েছে কাশীপুর ব্রিজের ওপরেও। এই ব্রিজের অবস্থা খারাপ বলে ইতিমধ্যেই রিপোর্ট দিয়েছে রাইটস। জগন্নাথ টেম্পল রোড শেঠপুকুর রোড দিয়ে বিকল্প কোনও পথ খোলা যায় কিনা তা ঘুরে দেখে প্রতিনিধিরা।

১৫ দিনের মধ্যেই রিপোর্ট জমা
সূত্রের খবর অনুযায়ী, এদিনের পরিদর্শনের ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা করতে হবে নবান্নে। ব্রিজ ভাঙার আগে ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলাচল পুরো বন্ধ হয়ে গেলে কোন পথে গাড়ি ঘোরানোা হবে, সেই রিপোর্টও জমা পড়বে নবান্নে।

ব্রিজ ভাঙার দিনক্ষণ জানা যাবে তার পরেই
সূত্রের খবর অনুযায়ী নবান্নে এদিনের পরিদর্শনের রিপোর্ট জমা পড়ার পরেই ব্রিজভাঙার দিনক্ষণ স্থির করা হবে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে জানুয়ারির মধ্যই ব্রিজ ভাঙা হবে এবং একবছরের মধ্যে নতুন ব্রিজ তৈরি করা হবে। তবে চূড়ান্ত দিনক্ষণ নিয়ে রূপরেখা তৈরি করা হতে পারে। এই দিনক্ষণ পূর্ত দফতর তৈরি করতে পারে কিংবা অন্য কোনও সংস্থাকে দিয়ে তৈরি করা হতে পারে।












Click it and Unblock the Notifications