দিদিমনির হার্ট অ্যাটাক হবে! কেন এমন বললেন দিলীপ ঘোষ, জেনে নিন
জুলাই মাসে এমন এমন লোক বিজেপিতে যোগ দেবেন যে তাতে দিদিমনির হার্ট অ্যাটাক হয়ে যাবে। এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
জুলাই মাসে এমন এমন লোক বিজেপিতে যোগ দেবেন যে তাতে দিদিমনির হার্ট অ্যাটাক হয়ে যাবে। এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও কারা বিজেপিতে যোগ দেবেন তা স্পষ্ট করেননি তিনি। তবে সময় এলেই তা জানা যাবে বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

কলকাতায় দিলীপ ঘোষ বলেছেন, পুরনো তৃণমূলকর্মীরা দুঃখে আছেন। তাঁদের অনেকেই বিজেপিতে যোগ দিতে চান বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। তবে নিরাপত্তা নিয়ে সমস্যার কারণে অনেকেই ইতস্তত করছেন বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। কেননা বিজেপিতে যোগ দেওয়ার পরেই নেতা-কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
এদিকে, দিল্লিতে বিজেপিতে যোগ দিয়ে মুর্শিদাবাদের হুমায়ূন কবীর জানিয়েছেন, ৭ থেকে ১০ জুলাইয়ের মধ্যে রেজিনগরের মাঠে বিজেপির তরফে হওয়া সভায় তিনি তাঁর বক্তব্য জানাবেন। অন্যদিকে, নিজের রাজনৈতিক গুরু তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছন হুমায়ূন কবীর।












Click it and Unblock the Notifications