মমতার ডাকা বৈঠকে গরহাজির একের পর এক কাউন্সিলর! সামনে এল নানা অজুহাত

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা দলের কাউন্সিলরদের বৈঠকে গরহাজির অনেক কাউন্সিলর।

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা দলের কাউন্সিলরদের বৈঠকে গরহাজির অনেক কাউন্সিলর। যাঁদের বেশিরভাগই উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বলে জানা গিয়েছে। কাউন্সিলরদের এই অনুপস্থিতি নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

মমতার ডাকা বৈঠকে গড়হাজির একের পর এক কাউন্সিলর! সামনে এল নানা অজুহাত

লোকসভা ভোটে দলের খারাপ ফল নিয়ে পর্যালোচনা বৈঠক। ১২৫ টি পুরসভার তৃণমূল কাউন্সিলরদের ডাকা হয়েছিল বৈঠকে। জানা গিয়েছে, এই বৈঠকে অনুপস্থিত ছিলেন আলিপুরদুয়ার পুরসভার ৯ তৃণমূল কাউন্সিলর। আলিপুরদুয়ার পুরসভায় ২০ জন কাউন্সিলরের মধ্যে তৃণমূলের ১৬ জন। ৪ জন বামফ্রন্টের। তৃণমূলের এই ১৬ জনের মধ্যে ৯ জন মঙ্গলবার নজরুল মঞ্চের বৈঠকে অনুপস্থিত ছিলেন। নয়জন অনুপস্থিতের তালিকায় রয়েছেন চেয়ারম্যান আশিস দত্তও।

এবারের লোকসভা নির্বাচনে যেসব পুর এলাকায় তৃণমূলের ফল খারাপ হয়েছে তার মধ্যে রয়েছে আলিপুরদুয়ারও। ২০ টি ওয়ার্ডের মধ্যে একটিতেও লিড পায়নি তারা।

যদিও আলিপুরদুয়ার পুরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে ২০১৮-র অক্টোবরে. তারপর পুরসভায় প্রশাসক বসিয়ে দেয় রাজ্য সরকার। প্রকাশিত খবর অনুযায়ী মঙ্গলবারের বৈঠকে
যাঁরা যোগ দেননি, তাঁরা নিজেদের অনুপস্থিতি নিয়ে সাফাই দিয়েছেন। বিদায়ী পুরপ্রধান বলেছেন তিনি রাজনৈতিক সন্ন্যাস নিয়েছেন। অপর এক কাউন্সিলর বলেছেন ট্রেনের টিকিট পাননি। কেউ অজুহাত দিয়েছেন মেয়ের পড়াশোনার কেউবা পেটে ব্যথার কথা বলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+