দুষ্কৃতী তাণ্ডব! শহরে গুড়িয়ে দেওয়া হল প্রায় অর্ধ শতাধিক বাস
গড়িয়া স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ডে দুষ্কৃতী হানা। শনিবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
গড়িয়া স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ডে দুষ্কৃতী হানা। শনিবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। আট থেকে দশ জনের দুষ্কৃতীদল মুখে কাপড় বাধা অবস্থায় বাসস্ট্যান্ডে দাঁড় করিয়ে রাখা প্রায় ৫০ টি বাসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এই ভাঙচুরের জেরে সকাল থেকে তিনটি রুটের বাস বন্ধ করে দেন বাস শ্রমিকরা।

গড়িয়ার সি ফাইভ বাস স্ট্যান্ড। স্টেশন সংলগ্ন এই স্ট্যান্ডে রাতে পঞ্চাশটির ওপর বাস স্ট্যান্ড করা থাকে। তিনটি রুট গড়িয়া বিবাদী বাগ, গড়িয়া বাগবাজার এবং গড়ি হাওড়া
স্টেশন রুটের বেশিরভাগ বাস এখানে থাকে। শনিবার গভীর রাতে এই বাসগুলিপর ওপর হামলা চালানো হয়। শুধু তাই নয়, যেসব বাসের মধ্যে কর্মীরা বিশ্রাম করছিলেন, তাঁদেরও ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। তাদের কাছে থাকা টাকাও লুট করা হয়। এই সময় বাধা দিতে গিয়ে আহত হন বেশ কয়েকজন বাসকর্মী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় বোমা উদ্ধারের মতো ঘটনা ঘটলেও এই ধরনের হামলার ঘটনা আগে কখনও ঘটেনি। হামলার ঘটনার প্রতিবাদে সকাল থেকে বাস বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখান বাস শ্রমিকরা। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।












Click it and Unblock the Notifications