বইমেলার উদ্বোধনী মঞ্চেই প্রকাশ মুখ্যমন্ত্রীর ৭ টি বই! প্রকাশিত হল মমতার আঁকা ক্যালেন্ডারও

৪৩ তম আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনী মঞ্চ আর মুখ্যমন্ত্রীর বই প্রকাশের উদ্বোধনী মঞ্চ মিলে মিশে একাকার।

৪৩ তম আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনী মঞ্চ আর মুখ্যমন্ত্রীর বই প্রকাশের উদ্বোধনী মঞ্চ মিলে মিশে একাকার। বইমেলার উদ্বোধনের দিনের মঞ্চেই প্রকাশিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাতটি বই। মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া তাড়াহুড়োয় লেখা। ভুলত্রুটি হলে মাফ করবেন।

তাড়াহুড়োয় লেখা

তাড়াহুড়োয় লেখা

প্রতিদিনের ব্যস্ততার মধ্যে লেখালেখি। তাও আবার বইমেলাকে ঘিরে। বুধবার বিকেলে শেষ কিস্তির লেখা ছাপতে গিয়েছে। মুখ্যমন্ত্রী জানান তাড়াহুড়োয় সময় পাননি তিনি। তবে নিজের বেশ কয়েকটি বই যে বেস্ট সেলার তার উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।

৭ টি বই প্রকাশ

৭ টি বই প্রকাশ

এবার প্রকাশিত সাতটি বইয়ের মধ্যে রয়েছে, ১) প্রবন্ধ সংকলন বিপন্ন ভারত ২) উর্দু শায়েরি ইনসাফ ৩) আমি, এটি কবিতার বই ৪) নামাঞ্জলি সমগ্র ৫) ইংরেজি কবিতার বই মাইসেল্ফ ৬) শিশুদোলা নামে ছোটদের ছড়ার বই এবং নিজের রাজনৈতিক জীবন নিয়ে একটি হিন্দি বই। এদিন মুখ্যমন্ত্রীর আঁকা ক্যালেন্ডারও প্রকাশিত হয়।

পরের বার ১৩টি বই

এদিন সাতটি বই প্রকাশ হলেও সবমিলিয়ে কটি বই এদিন বেরলো কিংবা এতদিন পর্যয়ন্ত তাঁর কটি বই বেরিয়েছে, তা অবশ্য কাজে চাপে মনে রাখতে পারেননি মুখ্যমন্ত্রী। প্রশ্ন ওঠায় গিল্ডের দুই কর্তা সংখ্যাটা জানালেন। সুধাংশু দে এবং ত্রিদিব চট্টোপাধ্যায় জানালেন ৮৭ টি বিই বেরিয়েছে। খুশি মুখ্যমন্ত্রী জানালেন, পরের বার আরও ১৩ বই লেখার চেষ্টা করবেন।

(ছবি সৌজন্য: টুইটার)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+