রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা! এনআরএস-এ পরিষেবা কার্যত স্বব্ধ

রোগী মৃত্যুকে কেন্দ্র করে এনআরএস হাসপাতালের পরিষেবা প্রায় স্তব্ধ হওয়ার মুখে। সোমবার রাতে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এনআরএস হাসপাতাল চত্বর।

রোগী মৃত্যুকে কেন্দ্র করে এনআরএস হাসপাতালের পরিষেবা প্রায় স্তব্ধ হওয়ার মুখে। সোমবার রাতে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এনআরএস হাসপাতাল চত্বর। মেইন গেটে অবস্থান বিক্ষোভ শুরু করেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। ফলে রাত থেকে যাঁরা হাসপাতালে এসেছেন পরিষেবার জন্য, তাঁরা ফিরে যেতে বাধ্য হয়েছেন বলে জানা গিয়েছে।

রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা! এনআরএস-এ পরিষেবা কার্যত স্বব্ধ

এদিন রাতে মৃত্যু হয় ট্যাংরার বাসিন্দা মহম্মদ সইদের। পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁকে রবিবার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সোমবার দুপুরেও রোগীর অবস্থা ভাল ছিল বলে দাবি। বিকেলের পর থেকে পরিস্থিতির অবনতি হয়। রাতে ওই রোগীর মৃত্যু হয়। এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এনআরএস চত্বর। রোগীর পরিজনরা জুনিয়র চিকিৎসকদের ওপর হামলা চালান বলে অভিযোগ। হামলায় এক জুনিয়র চিকিৎসকের মাথায় গুরুতর আঘাত লাগে। অপর একজনেরও আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মল্লিকবাজারের হাসপাতালে ভর্তি করানো হয়। রোগীর পরিবারের তরফে চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ করা হয়েছে।

এই ঘটনার জেরে রাত থেকেই অবস্থান বিক্ষোভে বসেন জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালের প্রধান প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়। এদিনে গণ্ডগোলের খবর পেয়েই হাসপাতালে যায় বিশাল পুলিশ বাহিনী।

অন্যদিকে রোগীর পরিবারের অভিযোগ জুনিয়র চিকিৎসকরা তাদের ওপর হামলা চালিয়েছে। মৃতদেহও তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

মঙ্গলবার সকাল থেকে হাসপাতালের সামনে রোগী ও পরিবারের ভিড় জমতে শুরু করেছে। মালদহ, বালুরঘাট-সহ কলকাতার বাইরে থেকে রেফার হওয়া রোগীরা আসতে শুরু করেছেন। হাসপাতালে পরিষেবা বন্ধের জেরে বিপাকে পড়েছেন তাঁরা। অনেকেই আবার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+