ইছাপুর কাণ্ডে চাঞ্চল্যাকর তথ্য! পাচার অস্ত্রের তদন্তে এসটিএফ

ইচ্ছাপুর অস্ত্রপাচার কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক তদন্তে বিশেষ তদন্তকারী দলের অনুমান, এখনও পর্যন্ত ইচ্ছাপুরের ফ্যাক্টরি থেকে পাচার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ১৫ টি ইনসাস এবং পাঁচটি এসএলআর।

ইচ্ছাপুর অস্ত্রপাচার কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক তদন্তে বিশেষ তদন্তকারী দলের অনুমান, এখনও পর্যন্ত ইচ্ছাপুরের ফ্যাক্টরি থেকে পাচার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ১৫ টি ইনসাস এবং পাঁচটি এসএলআর। এছাড়াও অগুন্তি গুলি পাচার হয়ে গিয়েছে।

ইছাপুর কাণ্ডে চাঞ্চল্যাকর তথ্য! পাচার অস্ত্রের তদন্তে এসটিএফ

বর্যাকালে প্লাস্টিকে ঢাকা গাড়ি বেরিয়ে যাচ্ছে ইচ্ছাপুর রাইফেল ফ্যাক্টরির সামনের কোনও এক জায়গা থেকে। না এতে কোনও সন্দেহ হয়নি। বর্ষাকালে ঢাকা অবস্থায় কোনও মাল নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু ঢাকা অবস্থায় যে অস্ত্র পাচার হচ্ছে তা কেই বা জানত। ইচ্ছুপুর রাইফেল ফ্যাক্টরিতে গিয়ে অস্ত্রপাচার কাণ্ডে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। বেশি অস্ত্র পাচারের জন্য বর্ষাকালকেই বেছে নেওয়া হত।

মঙ্গলবার রাত প্রায় দশটা পর্যন্ত ঘটনার পুনর্নিমাণের সঙ্গে যুক্ত ছিলেন তদন্তকারীরা। জানা গিয়েছে, পুরো ঘটনায় ভিডিও রেকর্ডিং করা হয়। এবার চাঁইদের খোঁজে মঙ্গলবারই বিহার রওনা হয়ে গিয়েছেন তদন্তকারীদের একটা অংশ।

মাওবাদীদের সঙ্গে যোগাযোগ এমন কী অস্ত্র সরবরাহের খবর এসেছিল আগেই। এবার জানা যাচ্ছে উত্তর-পূর্বেও পাচার হয়েছিল অস্ত্র।

শুধু ধৃত চারকর্মীই নয়, পিছনে অনেকেই জড়িত বলে অনুমান তদন্তকারীদের। সন্দেহের তালিকায় রয়েছেন সাধারণ কর্মী থেকে সাফাইকর্মীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+