'ভার্চুয়াল ওয়ার্ল্ডে'-ও পুজো দর্শন, এই ওয়েব অ্যাপ দিচ্ছে ঘরে বসেই প্যান্ডেলে ঘোরার মজা
মনটা একেবারেই ভাল নেই তিন্নির। ধুর! দুর্গাপুজোয় বৃষ্টি হলে কারই বা ভালো লাগে। সকাল থেকে কত আশা করে বসে ছিল সে, মা-বাবার সাথে ঠাকুর দেখতে বেরোবে বিকেলে।
মনটা একেবারেই ভাল নেই তিন্নির। ধুর! দুর্গাপুজোয় বৃষ্টি হলে কারই বা ভালো লাগে। সকাল থেকে কত আশা করে বসে ছিল সে, মা-বাবার সাথে ঠাকুর দেখতে বেরোবে বিকেলে। কিন্তু দুপুর থেকে সেই যে শুরু হল বৃষ্টি, থামছেই না। কী করে এবার তিন্নি ঠাকুর দেখবে। বাবা তো বলেই দিল, জল-কাদা পেরিয়ে ঠাকুর দেখতে যাবে না। আচ্ছা, মা দুর্গা তো অতবড় মহিষাসুরকে শায়েস্তা করতে পারে, দশ হাত দিয়ে এই মেঘ গুলো সরাতে পারে না। ভাবতে ভাবতেই তিন্নির দু চোখ জলে ভরে উঠল।

বোনের গোমড়া মুখ দেখে হেসে ফেলল বড় দিদি রিমলি। ভেবেছিল পুজোর কটা দিন আর কলেজের ব্যাগে হাত দেবে না। কিন্তু তিন্নিকে ওমন জানলার ধারে বসে থাকতে দেখে ব্যাগ থেকে ল্যাপটপটা বার করে বোনকে হাঁক দিল রিমলি।
' আরে বোকা, বৃষ্টি হয়েছে তো কী হয়েছে, তা বলে ঠাকুর দেখবি না নাকি?
শুনলে না , বাবা বলেছে, ঠাকুর দেখতে নিয়ে যাবে না। মা-ও বলছে দরকার নেই ছাতা মাথায় , ভিড় ঠেঙিয়ে ঠাকুর দেখার। তাহলে ঠাকুরটা দেখব কী করে তুমিই বলো?
আমি তোকে দেখাব ঠাকুর, তুই শুধু বল কোন ঠাকুরটা দেখবি। শ্রীভূমি না সুরুচি সংঘ, চেতলা অগ্রণী নাকি বোসপুকুর শীতল মন্দির?
ওমা , তুমি এখানে বসে কী করে আমায় ঠাকুর দেখাবে?
সেটাই তো ম্যাজিক
বলতে না বলতেই ল্য়াপটপের স্ক্রিন জুড়ে হাজির বিশাল বড় মণ্ডপ, ভেতরে সপরিবারে মা দুর্গা। দেখে তিন্নির তো হাসি ধরে না। চিৎকার করে ডাকল বাবা-মা-কে।

ও বাপি, ও মা, তাড়াতাড়ি দেখে যাও, দিদিভাই কেমন দুর্গাপুজো দেখাচ্ছে আমায়
মেয়ের চিৎকার শুনে ছুটে এলেন দুজনেই। ব্যাপার দেখে দুজনেই অবাক। বাবা তো বলেই ফেললেন..
এটা কি রে রিমলি? এতো দেখে মনে হচ্ছে সত্যি সত্যি যেন প্যান্ডেলের সামনেই দাঁড়িয়ে আছি।
সেটাই তো ম্যাজিক বাবা। এটা হল ভার্চুয়াল রিয়্যালিটি। এই যে প্যান্ডেল আর প্যান্ডেলের ভেতর প্রতিমা সব এত রিয়্যাল লাগছে তা এই ভি-আর প্রযুক্তির জন্যই। তুমি ডানদিক , বাঁদিক, ওপর, নীচে যেদিকে তাকাতে চাও সেদিকে তাকাতে পারবে। পেয়ে যাবে পুরো ৩৬০ ডিগ্রি ভিউ।

এবার মুখ খুলল মা...
ওমা এত সব একেবারে সত্যি সত্যি মনে হচ্ছে রে। মায়ের শাড়ি , গয়নাও একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছি। ঝাড়বাতির কাজটাও কী সুন্দর। হ্যারে রিমলি, বল না , কারা এত সুন্দর করে দুর্গাপুজো দেখানোর বন্দোবস্ত করে দিল?
এটা হল thepujaapp.com। এটা বানিয়েছে অর্পণ চট্টোপাধ্যায় আর সৌম্য মুখোপাধ্যায়। অনেকেই তো বাইরে থাকে, পুজোয় বাড়ি ফিরতে পারেন না, অনেকে আবার কলকাতার ভিড়ের মধ্যে ঠাকুর দেখা পছন্দ করেন না। যেমন বৃষ্টি নামলে তো ঠাকুর দেখার চান্সই নেই। এই সব ভেবেই ২০১৩ সালে অর্পণ আর সৌম্য মিলে বানিয়ে ফেলেন thepujaapp.com। এখানে 'ভারচুয়াল ট্যুর ২০১৮' বলে একটা তালিকা আছে। এখানে মিলবে কলকাতার নামী দামী পুজোর নাম। নিজের পছন্দমতো পুজো বেছে নিয়ে ক্লিক করলেই, কেল্লাফতে। আলাদীনের আশ্চর্য প্রদীপের মতো সব একেবারে চোখের সামনে। আর ভি আর গ্লাস থাকলে তো কথাই নেই।

শুধু কি ল্যাপটপেই চলবে নাকি এটা? যে কোনও ল্যাপটপ, পি.সি, স্মার্টফোন থেকেই এটা দেখা যাবে। শুধু সার্চ ইঞ্জিনে টাইপ করতে হবে thepujaapp.com । তারপর বাড়িতে বসেই সেরে ফেলো পুজো পরিক্রমা। ভিড়ে গুঁতোগুতি করারও দরকার নেই, নতুন জুতো পরে ঘুরে ঘুরে পায়ে ফোস্কাও পরবে না।
বেশ বেশ। তার মানে তোরা অনলাইনে শপিং করিস, আর এটা হল অনলাইনে প্যান্ডাল হপিং। কি ঠিক বলছি তো? বাবার কথা শুনে হেসে ফেলল সকলেই। '

( পুনশ্চ: ওপরের এই কথোপকথন সম্পূর্ণ কাল্পনিক। কিন্তু পরিস্থিতি নয়। আবহাওয়া দফতর কিন্তু বলেই দিয়েছে পুজোয় বৃষ্টি হতে পারে। তার ওপর ভিড় তো লেগেই রয়েছে। তাই আপনারাও যদি এই পরিস্থিতিতে পড়েন , তাহলে গৃহযুদ্ধ বাঁধার আগে চটপট স্মার্টফোন , ল্যাপটপ বা কম্পিউটারে খুলে ফেলুন thepujaapp.com । তারপর পুরো কলকাতার পুজোই আপনার হাতের মুঠোয়। )
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications