যাদবপুরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ! ২ দিন লাগবে ঠাণ্ডা করতে, বাবুল দিলেন হুঁশিয়ারি
যাদবপুরে তাঁকে ঘিরে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করলেন বাবুল সুপ্রিয়। তাঁকে ঘিরে থাকা একছাত্র সংসদ জ্বালিয়ে দেওয়ার স্লোগান দিয়েছেন বলে অভিযোগ করেছেন বাবুল
যাদবপুরে তাঁকে ঘিরে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করলেন বাবুল সুপ্রিয়। তাঁকে ঘিরে থাকা একছাত্র সংসদ জ্বালিয়ে দেওয়ার স্লোগান দিয়েছেন বলে অভিযোগ করেছেন বাবুল। তাঁকে অবিলম্বে বহিষ্কার করার দাবিও করেছেন তিনি। বাবুলের হুঁশিয়ারি তিনি ২ দিনেই বিষয়টি ঠাণ্ডা করে দিতে পারেন।

এবার যাদবপুরেও রাষ্ট্রদ্রোতিহার অভিযোগ উঠল। অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁকে ঘিরে থাকা ছাত্রছাত্রীরা সংসদ জ্বালিয়ে দেওয়ার স্লোাগন দিয়েছেন বলে অভিযোগ করেছেন বাবুল। পাশাপাশি এই ধরনের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নেয় না বলেই তারা বারবার এই ধরনের ঘটনা ঘটাতে পারছে বলে অভিযোগ করেছেন বাবুল সুপ্রিয়।
হুঁশিয়ারি দিয়ে বাবুলকে বলতে শোনা যায়, ২ দিনেই বিষয়টি তিনি ঠাণ্ডা করে দিতে পারেন।
এদিকে যাদবপুরে কেন্দ্রীয় মন্ত্রীকে নিগ্রহের ঘটনায় বিবৃতি জারি করল রাজভবন। এ রাজ্যে আইনশৃঙ্খলার হাল কেমন তা, এই ঘটনাতেই বোঝা যাচ্ছে বলে মন্তব্য করা হয়েছে রাজভবনের বিবৃতিতে।












Click it and Unblock the Notifications