দিল্লি বিস্ফোরণের পর এই প্রথম দেশে আন্তর্জাতিক ক্রিকেট! ইডেন টেস্ট ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত
দিল্লিতে বিস্ফোরণের পর কলকাতাতেও জারি করা হয় হাই অ্যালার্ট। ইডেনে কাল থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট। দিল্লির ওই বিস্ফোরণের পর ভারতে ক্রিকেটের প্রথম আন্তর্জাতিক ক্রিকেটের আসর।
স্বাভাবিকভাবেই ইডেন চত্ত্বরে নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। নজরদারি চলছে হোটেল, গেস্ট হাউসেও। পুলিশ সূত্রে খবর, ইডেনে দর্শকদের মধ্যে থাকতে পারেন সাদা পোশাকের পুলিশকর্মীরাও।

কলকাতা পুলিশ ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচের আগে শহরের নিরাপত্তা জোরদার করেছে। বিশেষ করে ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের আশেপাশে। এক পুলিশ আধিকারিক পিটিআইকে বলেছেন, "আমরা উভয় দলের জন্য নিরাপত্তা বাড়িয়েছি। হোটেল থেকে অনুশীলন স্থান পর্যন্ত তাদের যাতায়াত সুরক্ষিত থাকবে। ম্যাচের পাঁচ দিন জুড়েই এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে।"
শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ময়দান এবং ইডেন গার্ডেন্সের আশেপাশে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য কলকাতা পুলিশ ১৪ থেকে ১৮ নভেম্বরের মধ্যে একটি বিস্তারিত ট্র্যাফিক অ্যাডভাইজরি জারি করেছে।
অ্যাডভাইজরি উল্লেখ করে তিনি আরও জানান, "ম্যাচের দিনগুলিতে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত স্টেডিয়াম সংলগ্ন এলাকায় সব ধরনের পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ থাকবে।" যান চলাচল মসৃণ রাখতে গণপরিবহনের রুটও পরিবর্তন করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ আধিকারিকরা ইঙ্গিত দিয়েছেন যে, টেস্ট ম্যাচের সময় বাস্তব পরিস্থিতি এবং ভিড়ের গতিবিধির উপর নির্ভর করে বর্তমান ট্র্যাফিক এবং নিরাপত্তা নির্দেশিকাতে পরিবর্তন আনা হতে পারে।












Click it and Unblock the Notifications