বর্ষবরণ উপলক্ষে কি রাতভর পার্টির প্ল্যান রয়েছে! তাহলে এই তথ্যগুলি জানেনিন
ইংরাজি বর্ষবরণের রাতই হোক বা বড়দিন পালনে কলকাতার পার্কস্ট্রিটের রাত, একটু বেসামাল হলেই কিন্তু পুলিশের হাতে ধরা পড়তে পারেন।
ইংরাজি বর্ষবরণের রাতই হোক বা বড়দিন পালনে কলকাতার পার্কস্ট্রিটের রাত, একটু বেসামাল হলেই কিন্তু পুলিশের হাতে ধরা পড়তে পারেন। কলকাতা জুড়ে বছর শেষের উৎসবের আনন্দ যেন কোনও ঘটনার দ্বারা ম্লান না হয় তার জন্য সতর্ক রয়েছে কলকাতা পুলিশ। এজন্য কড়া পুলিশি প্রহরার বন্দোবস্ত করা হয়েছে।

বর্ষবরণের রাতে কলকাতার রাস্তায় মহিলাদের হেনস্থার ঘটনা বহু বার শোনা গিয়েছে। মদ্যপ অবস্থায় উত্তাল হয়ে এরকম ঘটনায় অভিযুক্ত হয়েছেন অনেকেই। তবে এবারে সাবধান! সাদাপোশাকের পুলিশে গোটা কলকাতায় বর্ষবরণের রাতকে মুড়ে ফেলা হবে। কর্তব্যরত অবস্থায় সাদা পোশাকে থাকছেন মহিলা পুলিশরাও।
বিভিন্ন রাস্তায় বসানো হচ্ছে ক্যামেরা, সেই ক্যামেরায় সোজা লালবাজার থেকে চলবে নজরদারি। ফলে কোনও রকমের বেলাল্লাপনা বরদাস্ত করা হবে না । কলকাতা ও তার আশপাশের বেশ কিছু পানশালার ওপরেও নজর রাখছে কলকাতা পুলিশ। শুধু কলকাতার পার্কস্ট্রিট নয়, বিধাননগর ও বাগুইআটিতেও কড়া পুলিশি নজরদারি থাকছে প্রশাসনের তরফে।












Click it and Unblock the Notifications