খোলার অনেক আগে থেকেই মদের দোকানের সামনে লাইন! মুখ্যমন্ত্রীর পাড়ায় ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ

খোলার অনেক আগে থেকেই মদের দোকানের সামনে লাইন! মুখ্যমন্ত্রীর পাড়ায় ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ

টানা ৪০ দিন বন্ধ মদের দোকান। তারপর দোকান খোলার খবর আগে থেকেই ছিল সুরাপ্রেমীদের কাছে। ভোর থেকেই বাজারের ব্যাগ দিয়ে লাইন রাখা শুরু হয়ে গিয়েছিল। আর দোকান খোলার পর তাতে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় থাকল কই। মুখ্যমন্ত্রী পাড়াতেই মদের দোকানের কাছে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ উঠল সুরাপ্রেমীদের বিরুদ্ধে। কেননা ভিড় সামলাতে গিয়ে যথেষ্টই বেগ পেতে হয়েছে পুলিশকে।

১৪৪ ধারা ভেঙে লাইন

১৪৪ ধারা ভেঙে লাইন

মুখ্যমন্ত্রী পাড়ায় কালীঘাট ফা.য়ার ব্রিগেডের পাশে রিজেন্ট ওয়াইন শপ। সেই দোকানের সামনে থেকে কাছে থাকা ব্রিজ পর্যন্ত প্রায় হাজার খানেক মানুষের লাইন। এই এলাকায় সাধারণ ভাবে সারা বছরই ১৪৪ ধারা জারি থাকে।

জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি পুলিশের

জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি পুলিশের

সুরাপ্রেমীদের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে সোশ্যাল ডিস্ট্যান্সিং না মেনেই। একটা সময়ে পুলি্শ মুখে বললেও সতর্ক হননি সুরাপ্রেমীরা। শেষে জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চালায়।

কোনও কোনও জায়গায় দেখা গিয়েছে ভিন্ন চিত্র

কোনও কোনও জায়গায় দেখা গিয়েছে ভিন্ন চিত্র

তবে সব জায়গায় যে একই চিত্র তা নয়। কোনও কোনও জায়গায় ভিন্ন চিত্রও দেখা গিয়েছে। পুলিশের তরফে নিরাপত্তার আশ্বাস নে মেলায় অনেক জায়তেই দোকান খোলেননি মালিকেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+