পরের বছর মাধ্যমিক এগিয়ে এল ১ মাস, জেনে নিন কবে কোন বিষয়ের পরীক্ষা
মাধ্যমিকের ফলাফল প্রকাশের পরই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি এগিয়ে আনা হল একমাস।
লোকসভা ভোটের জন্য ২০১৯-এর মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের শিক্ষা দফতর। সেই সিদ্ধান্তে সিলমোহর পড়ল। বুধবার মাধ্যমিকের ফলাফল প্রকাশের পরই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি এগিয়ে আনা হচ্ছে।

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানান, পরের বছর অর্থাৎ ২০১৯-এ মাধ্যমিক পরীক্ষা হবে ১২ ফেব্রুয়ারি থেকে। বর্তমান বছরের তুলনায় ৩০ দিন এগিয়ে আনা হচ্ছে পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ২২ ফেব্রুয়ারি। পরীক্ষায় সময় থাকবে যথারীতি ১১টা ৪৫ থেকে ৩টে পর্যন্ত। এদিনই মধ্যশিক্ষা পর্যদ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানিয়ে দেয়।
পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী এবার পরীক্ষার সূচি এইরকম : ১২ ফেব্রুয়ারি প্রথম ভাষা, ১৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, ১৫ ফেব্রুয়ারি ইতিহাস, ১৬ ফেব্রুয়ারি ভূগোল, ১৮ ফেব্রুয়ারি গণিত, ১৯ ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান, ২০ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান, ২২ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়।

গত শনিবার শিক্ষা দফতরের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনার ব্যাপারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে এই বৈঠক হয়েছিল। এই বৈঠক মোতাবেক সিদ্ধান্ত গৃহীত হয়- ফেব্রুয়ারির মধ্যে মাধ্যমিক পরীক্ষা শেষ করতে হবে। মার্চের তৃতীয় সপ্তাহের মধ্যে শেষ হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।
সেই সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা একমাস এগিয়ে আনা হল। উল্লেখ্য ২০১৮-র মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ১২ থেকে ২১ মার্চ। পুরো ৩০ দিন এগিয়ে আনা হল পরীক্ষা। লোকসভা ভোট মে মাসে হলে এপ্রিল মাস থেকেই আদর্শ আচরণবিধি শুরু হয়ে যাবে। তার আগে পরীক্ষার ঝামেলা মিটিয়ে নিতে তৎপর রাজ্যের শিক্ষা দফতর। সেই মতোই গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নেওয়া হল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications