দ্বিতীয় উইকেটের পতন ঘটল তৃণমূলে, এবার ওপেনার আউট বলে কটাক্ষ দিলীপ ঘোষের
তৃণমূলের উইকেটের পতন ঘটছে। এক সপ্তাহের মধ্যে দু-দুজন সাংসদ গ্রেফতার হলেন। আর শেষে যে উইকেট-টা পড়ল, সেটা তো ওপেনারের উইকেট।
কলকাতা, ৩ জানুয়ারি : তৃণমূলের দ্বিতীয় উইকেটের পতন ঘটল মঙ্গলবার। রোজভ্যালিকাণ্ডে সুদীপের গ্রেফতারিকে টিমের ওপেনার আউট হওয়ার সঙ্গে তুলনা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপবাবু বলেন, তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের পর তৃণমূল যা করছে, সেটাকেই প্রতিহিংসা বলে। যে কারণে তৃণমূল সাংসদরা গ্রেফতার হচ্ছেন, তা কোনোভাবেই রাজনৈতিক প্রতিহিংসা নয়। এদিন বিজেপি অফিস হামলার পর বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা।
দিলীপবাবু এদিন বলেন, সারদা ও রোজভ্যালিকাণ্ডে ইতিমধ্যেই তৃণমূলের একাধিক সাংসদ-মন্ত্রী গ্রেফতার হয়েছেন। একটার পর একটা উইকেট পড়তে শুরু করেছিল। আবারও তৃণমূলের উইকেটের পতন ঘটছে। এক সপ্তাহের মধ্যে দু-দুজন সাংসদ গ্রেফতার হলেন। আর শেষে যে উইকেট-টা পড়ল, সেটা তো ওপেনারের উইকেট।

তিনি বলেন, তৃণমূলের নেতা-মন্ত্রীরা যে চিটফান্ড দুর্নীতিতে যুক্ত সেই অভিযোগ প্রথম থেকে করে আসছে বিজেপি। এখনও সেই দাবিতে অনড় বিজেপি। বিজেপি যে সত্যি দাবি করেছিল, তা প্রমাণিত হচ্ছে রোজভ্যালি কাণ্ডে পর পর দু'জন গ্রেফতার হওয়ার পর।
দিলীপবাবু বলেন, তাপস পাল তো দলের ইলেভনথ ব্যাটসম্যান ছিলেন। এবার যিনি গ্রেফতার হলেন লোকসভার দলনেতা। একজন ওপেনার। এবার সিবিআই আর কাউকে ছাড়বে না। তৃণমূলের সবক'টি উইকেট পড়বে। এবার অলআউট হয়ে যাবে। বাংলার রাজনীতি দুর্গন্ধযুক্ত হয়ে গেল তৃণমূল কংগ্রেসের জন্য। সুদীপ বন্দ্যোপাধ্যায় জানতেন গেলই গ্রেফতার হবেন, সেই কারণেই সিবিআই দফতরে যেতে চাইছিলেন না, টালবাহানা করছিলেন।
আর গ্রেফতার হওয়ার পর যা করছে তৃণমূল, তা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কী বলা যেতে পারে। আমরা এর বিরুদ্ধে লাগাতার আন্দোলনে নামব।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications