শিয়ালদহ স্টেশন দিয়ে চলাফেরা করেন? রেল কর্মীদের পোশাকে ক্যামেরা লাগানো দেখেছেন? কারণ অবাক করবেই
Sealdah Railway Division: রেল পরিষেবার পাশাপাশি যাত্রী সুরক্ষায় বিশেষ নজর দিচ্ছে ভারতীয় রেল! বদল আনা হচ্ছে একাধিক ব্যবস্থায়। আরও বেশি করে প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে যাত্রী সুরক্ষায়। কিন্তু এরপরেও বেশ কিছু ক্ষেত্রে যাত্রী সুরক্ষায় ফাঁক থেকে যাচ্ছে। কোনও কোনও ক্ষেত্রে রেলের কর্মীদের গাফিলতির কারণে ঘটে যাচ্ছে দুর্ঘটনা।
প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রেলকে। এক্ষেত্রে এবার আরও সতর্ক হতে চলেছে রেলওয়ে। নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন (Sealdah Railway Division)। চালু হচ্ছে ইন্টারঅ্যাকটিভ রিমোট মনিটারিং ব্যবস্থা। আর তাতে শান্টিং-এর (Shunting) কাজ কন্ট্রোলরুমে বসেই দেখা যাবে। তাতে দুর্ঘটনা অনেকটাই কমানো যাবে বলে মনে করা হচ্ছে।

এমনকি কোনও দুর্ঘটনা ঘটলে সেখানে রেলের কোনও কর্মীর গাফিলতি আছে কিনা তাও সহজেই জানা যাবে বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, এক লাইন থেকে অন্য লাইনে ট্রেন যখন যায়, সেই প্রক্রিয়াটিকে শান্টিং (Shunting) বলা হয়! অনেকেই সুইচিংও বলে থাকেন।
তীব্র গতিতে ধেয়ে আসা ট্রেনের গতি কিছুটা কমিয়ে এই সুইচিং কিংবা শান্টিং করা হয়। করা হয় ট্র্যাক চেঞ্জ। আর এই কাজ করার ক্ষেত্রে এক রেল আধিকারিক থাকেন। আর তা করার সময় কোনও গাফিলতি থেকে জাচ্ছ না তা নিশ্চিত হতে বিশেষ ক্যামেরা বসানো থাকবে রেল আধিকারিকদের পোশাকে।
দেওয়া হবে বাড়তি পাওয়ার ব্যাঙ্ক। যার মাধ্যমে ওয়াইড অ্যাঙ্গেলে এই ক্যামেরা চলবে। আর সেখানে যে ছবি ধরা পড়বে তা সহজেই কন্ট্রোল রুমে বসে থাকা শীর্ষ আধিকারিকরা দেখতে পাবেন বলে জানা যাচ্ছে। একেবারে রিয়েল টাইম আপডেট পাওয়া যাবে। শুধু কথা বলা নয়, এই ক্যামেরার সঙ্গে থাকবে স্পিকার এবং কথা বলার যাবতীয় সিস্টেম। যার মধ্যে সরাসরি বিশেষ এই শান্টিং টিমের সঙ্গে কথা বলতে পারবেন আধিকারিকরা। আলোচনা করে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
শুধু তাই নয়, বিশেষ একটি অ্যাপ তৈরি করা হয়েছে। যা রেলের সুপারভাইজার সহ একাধিক শীর্ষ আধিকারিকদের কাছে ডাউনলোড করা থাকবে। যে কোনও সময় শান্টিং'য়ের কোথাও কোনও সমস্যা আছে কিনা তা জেনে নিতে পারবেন অ্যাপের মাধ্যমেই। ফলে ২৪ ঘণ্টা একদিকে নজরদারি রাখা যাবে এর মাধ্যমে অন্যদিকে দ্রুত তা নিস্পত্তি করা যাবে। এতে দুর্ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
এক নিউজ পোর্টালের খবর অনুযায়ী, শিয়ালদহ ডিভিশনের বেশ কয়েকটি জায়গায় এই ইন্টারঅ্যাকটিভ রিমোট সিস্টেমের নজরদারি চালানো হচ্ছে। এজন্য পাইলট প্রজেক্ট শুরু হয়েছে বলেও দাবি।












Click it and Unblock the Notifications