Sealdah Railway Division: শিয়ালদহ-নামখানার মধ্যে শতাধিকেরও বেশি চলবে লোকাল, খোলা হচ্ছে আরও কাউন্টার
Sealdah Railway Division: শুক্রবার থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা (gangasagar mela 2025)। কথায় সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার! আর এই পুণ্য লাভের আশায় কয়েক লাখ মানুষ এই সময় সাগরে যান। প্রথমে বাবুঘাট এরপর ট্রেনে, বাসে চেপে গঙ্গাসাগর দ্বীপের উদ্দেশ্যে রওনা হন। ফলে বিপুল যাত্রীচাপ সামাল দিতে হিমশিম খেতে হয় শিয়ালদহ স্টেশন সহ দক্ষিণ শাখার স্টেশনগুলিতে।
এমনকি ক্যানিং, নামখানা সহ একাধিক লোকালে ব্যাপক ভিড় হয়। আর সেদিকে তাকিয়েই পূর্ব রেলের (Eastern Railway) শিয়ালদা বিভাগ (Sealdah Railway Division) একাধিক পদক্ষেপ করেছে।

- Sealdah Railway Division: চলবে একাধিক ট্রেন
গঙ্গাসাগর মেলা চলাকালীন এই সময় লাখো মানুষের ভিড় হয়। আর এই ভিড় সামাল দিতে ১০২ টি লোকাল ট্রেন চালানো হবে। আর তা চলবে শিয়ালদহ (Sealdah Railway Division) এবং নামখানার মধ্যে। এছাড়াও দুটি ১২ কোচের রেক তৈরি রাখা থাকবে শিয়ালদহ এবং নামখানা স্টেশনে। প্রয়োজন অনুযায়ী এই খালি রেকগুলি চালানো হবে। যাতে দ্রুত ভিড় সামাল দেওয়া সম্ভব হয়। এছাড়াও লক্ষীকান্তপুর, কাকদ্বীপ এবং নামখানার মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে থাকবে একাধিক ব্যবস্থা।
- Sealdah Railway Division: একাধিক টিকিট কাউন্টার
যেমন পর্যাপ্ত আলো, নিরাপত্তার মতো আধুনিক ব্যবস্থা থাকছে। নিরাপত্তার কথা মাথায় রেখে অতিরিক্ত রেল পুলিশ মোতায়েন থাকবে। বিভিন্ন সাহায্য কেন্দ্র খোলা হবে। রেল সহয়তা বাহিনীকে কাজে লাগানো হবে। যাতে কোনও মানুষ সাহায্য চাইতে দিকভ্রান্তের মতো ঘুরতে না হয়। অন্যদিকে খোলা হচ্ছে আরও টিকিট কাউন্টার। শিয়ালদহ স্টেশন (Sealdah Railway Division) যেমন পাঁচটি টিক্কিট বুকিং কাউটার থাকছে, তেমনই কাকদ্বীপে চারটি এবং নামখানায় তিনটি কাউন্টার খোলা হবে ।
- Sealdah Railway Division: নজর রাখবেন শীর্ষ আধিকারিকরা
এছাড়াও আরও বেশ কয়েকটি স্টেশনে অস্থায়ী বুকিং কাউন্টাার খোলার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এতে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, প্রত্যেক বছরই গঙ্গাসাগরের সময় একাধিক ব্যবস্থা নেয় পূর্ব রেল। অতিরিক্ত ট্রেন চালানোর পাশাপাশি নেওয়া হয় একগুচ্ছ ব্যবস্থা। এবারও ঠিক তেমনটা হতে চলছে। যা খবর, গোটা পরিস্থিতির নজরে থাকবেন রেলের উচ্চপদ স্থ আধিকারিকরা (Sealdah Railway Division)।
এই বিষয়ে আরও জানতে রেল অনুসিন্ধানে যোগাযোগ করতে পারেন। বা শিয়ালদহ'তেও জানা যাবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications