Sealdah Matribhumi Local: মাতৃভূমি'তে First Class এর ভাড়া ১৭৮ টাকা! কী বলছে রেল?

Sealdah Matribhumi Local: দুর্গাপুজোর আগেই মাতৃভূমি লোকালের যাত্রীদের জন্যে দারুণ খবর! এতদিন মুম্বইয়ের লোকাল ট্রেনে এই সুবিধা পাওয়া যেত। এবার মাতৃভূমি লোকালেও প্রথম শ্রেনির কামরা যুক্ত হতে চলেছে।

ইতিমধ্যে পূর্ব রেলের (Indian Rail) তরফে যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে পরীক্ষামূলক ভাবে প্রথম শ্রেণির কামরা মাতৃভূমি লোকালে (Sealdah Matribhumi Local) যুক্ত করা হবে। বাংলার লোকাল ট্রেনে এমন উদ্যোগ প্রথম। বিশেষ করে শিয়ালদহ ডিভিশনে (Sealdah) তো বটেই।

Sealdah Matribhumi Local

  • Sealdah Matribhumi Local: কেমন হবে সেই কামরা

একেবারে নতুন ধরনের উদ্যোগ এটি। গত কয়েকদিন আগেই প্রথম শ্রেণির কামরার (Sealdah Matribhumi Local) কয়েকটি ছবি রেলের (Indian Rail) তরফে প্রকাশ্যে আনা হয়েছিল। যেখানে মহিলা পাইলট থেকে শুরু করে যুদ্ধবিমানের চালকের ভূমিকায় যে মহিলারাও রয়েছে সেই ছবি দেখা যাবে।

এছাড়াও বিভিন্ন ধরনের নকশা থাকবে ট্রেনের কামরা জুড়ে। এছাড়াও আসন হবে মোটা গদির। বসলেই আরাম। এছাড়াও আরও নানা রকমের আধুনিক ব্যবস্থা থাকবে। যদিও এসি থাকার কথা একাধিক সংবাদমাধ্যম দাবি করলেও রেলের তরফে বিষয়টিকে উড়িয়ে দেওয়া হয়েছে।

  • Sealdah Matribhumi Local: কবে শুরু হচ্ছে পরিষেবা

তবে প্রথম শ্রেণির কামরা প্রত্যেক মাতৃভূমি লোকালে (Sealdah Matribhumi Local) থাকবে না। প্রাথমিক ভাবে রানাঘাট-শিয়ালদহ-রানাঘাট মাতৃভূমি লোকালকে বেছে নেওয়া হয়েছে। যেখানে একটি প্রথম শ্রেণির কামরা থাকবে। এই উদ্যোগ সফল হলে বাকি সমস্ত লোকাল ট্রেনেই প্রথম শ্রেণি কামরা থাকবে। পুরোটাই পরীক্ষামূলক ভাবে রেলের তরফে চালু করা হচ্ছে। আগামী ১৫ অক্টোবর থেকে এই পরিষেবা শুরু করা হচ্ছে। তবে এই কামরায় কিন্তু ভাড়া নেহাত কম নয়।

Sealdah Matribhumi Local

  • Sealdah Matribhumi Local: ভাড়া কত হবে?

রানাঘাট-শিয়ালদহ মাতৃভূমি লোকালে ভাড়া ২০ টাকা। কিন্তু প্রথম শ্রেণির কামরায় চড়লেই ট্রেনের ভাড়া কয়েকগুণ বেড়ে যাবে। রেল সূত্রে জানা গিয়েছে, রানাঘাট-শিয়ালদহ মাতৃভূমি লোকালে (Sealdah Matribhumi Local) প্রথম শ্রেণির কামড়ায় ভাড়া হতে পারে ১৭৮ টাকা। তবে মান্থলি টিকিট কাটলে একটু সস্তা হবে। তবে তাও কম নয়।

জানা যাচ্ছে, এই রুটের প্রথম শ্রেণির কামরা অর্থাৎ ফার্স্ট ক্লাসের ভাড়া মান্থলি হতে পারে ১২০০ টাকা। যা অনেকটাই বেশি বলে মনে করছেন যাত্রীদের একাংশ। তবে ভাড়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই দাবি রেলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+