Matribhumi Local-Sealdah: মাতৃভূমি লোকালে পুরুষ যাত্রীরা তো উঠবেন? নয়া নিয়মটা জানেন? না হলেই বড় ফাইন
Matribhumi Local-Sealdah: মাতৃভূমি লোকালে এখন থেকে উঠতে পারবেন পুরুষ যাত্রীরা। এজন্য নির্দিষ্ট কামরা ভাগ করে দেওয়া হয়েছে রেলের তরফে। ফলে মহিলাদের জন্য নির্দিষ্ট এই ট্রেনে উঠতে আর কোনও ফাইন দিতে হবে না পুরুষ যাত্রীদের। তবে বরাদ্দ তিনটি কামরাতেই কিন্তু উঠতে হবে। পূর্ব রেলের শিয়ালদহ শাখা খুবই গুরুত্বপূর্ন। প্রত্যেকদিন কয়েক লাখ যাত্রী যাত্রা করে থাকেন। চলে ছয় জোড়া মাতৃভূমি লোকাল।
আর সেই সমস্ত লোকালেই (Matribhumi Local-Sealdah) তিনটি কামরা নির্দিষ্ট করা থাকবে পুরুষ যাত্রীদের জন্য। এর বাইরে অন্য কোনও মহিলা কামরায় কিন্তু পুরুষ যাত্রীরা উঠতে পারবেন না। আর এখানেই বিভ্রান্তির একটা জায়গা থাকছে বলে দাবি রেল যাত্রীদের। কোন কামরা কখন বরাদ্দ থাকবে তা নিয়ে একটা জটিলতা তৈরি হতে পারে বলে দাবি যাত্রীদের একাংশের। তবে রেলের দাবি, সমস্যা যাতে না হয় সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা কর্মী থাকবেন।

Matribhumi Local-Sealdah: সোমবার থেকেই চালু ব্যবস্থা
গতকাল সোমবার থেকেই এই ব্যবস্থা চালু হয়েছে। দীর্ঘ সময় মাতৃভূমি লোকাল (Matribhumi Local-Sealdah) শুধুমাত্র মহিলাদের জন্যেই বরাদ্দ ছিল। কিন্তু সোমবার থেকে নিরদষ্ট কামরায় পুরুষ যাত্রীরাও উঠতে পারছেন। কিন্তু আগে ভুল করেও এই লেডিস স্পেশাল পা রাখলেও মোটা অঙ্কের ফাইন দিতে হতো। তবে এখন ৯ বগি নয়, সমস্ত লোকালই প্রায় ১২ কোচের। তুলনামূলক ভাবে অনেক বেশি লম্বা। যাত্রী সংখ্যাও এতে অনেক বেশি। এমনকী শোনা যাচ্ছে আগামিদিনে ১৫ বগির লোকাল ট্রেনও চালানো হতে পারে একাধিক লাইনে।
Matribhumi Local-Sealdah: পর্যালোচনা করে রেল
মাতৃভূমি লোকালে ১২ কামরার (Matribhumi Local-Sealdah) যাত্রী সংখ্যা বিশ্লেষণ করে রেল। আর তাতে দেখা যায় বহু কামরা ফাঁকা থাকছে। এমনকী ২৫ শতাংশ পর্যন্ত আসন ফাঁকা থাকছে। আর এরপরেই তিনটি কামরা সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত রেলের। ইতিমধ্যে এই বিষয়ে রেলের তরফে নিয়ম জারি করা হয়েছে।
নয়া নিয়ম অনুযায়ী মাতৃভূমি লোকালের (Matribhumi Local-Sealdah) চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ কামরা শুধুমাত্র সাধারণ যাত্রীদের জন্যই সংরক্ষিত থাকবে। ফলে কোনও সমস্যা ছাড়াই এই সমস্ত কামরায় উঠতে পারবেন পুরুষ যাত্রীরা। কোনও ফাইন দেওয়ার প্রয়োজন হবে না। এতে যাত্রী ভিড় অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে অন্যান্য লোাকাল ট্রেনগুলিতেও আবার মহিলাদের জন্য কোচ বরাদ্দ রাখছে রেল।












Click it and Unblock the Notifications