টানা ৪ দিন বন্ধ ফ্লাইওভার, বিকল্প পথ কী হতে পারে শিয়ালদহের
শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলির একটি শিয়ালদহ। সেই শিয়াদহের বিদ্যাপতি সেতু বন্ধ থাকবে টানা চার দিন। ১৫ অগাস্ট থেকে ১৮ অগাস্ট। এমনই জানিয়েছে কলকাতা পুরসভা।
শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলির একটি শিয়ালদহ। সেই শিয়াদহের বিদ্যাপতি সেতু বন্ধ থাকবে টানা চার দিন। ১৫ অগাস্ট থেকে ১৮ অগাস্ট। এমনই জানিয়েছে কলকাতা পুরসভা। শহরের সেতু বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে এবার সেতু সংস্কারে কোমড় বেঁধে নেমেছে কলকাতা পুরসভা।

সেকারণেই শহরের গুরুত্বপূর্ণ সেতুগুলির রক্ষণাবেক্ষণে নজর দিয়েছে পুরসভা। বুধবার কলকাতা পুরসভায় সংবাদিক বৈঠক করে মেয়র ফিরহাদ হাকিম ঘোষণা করেন শিয়ালদহে বিদ্যাপতি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এবং যেখানে যা ত্রুটি রয়েছে সেগুলি মেরামত করা হবে। সেকারণে ১৫ অগস্ট থেকে ১৮ অগস্ট পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতু। অর্থাও এই চার দিন শিয়ালদহ ফ্লাই ওভারের উপর দিয়ে কোনও গাড়ি চলাচল করবে না।
শিয়ালদহ ফ্লাইওভার বন্ধ থাকা, তাও আবার চারদিন, চরম যানজটের আশঙ্কা করছেন শহরবীসা। কারণ এই রাস্তা বন্ধ থাকলে বিকল্প রাস্তা গুলির উপর চাপ বাড়বে। সেটা কীভাবে সামাল দেবেন ট্রাফিক পুলিসরা এটাই এখন বড় চিন্তার বিষয়। এই চার দিন কীভাবে যান নিয়ন্ত্রণ করা হবে সেটা নিয়ে লালবাজারে বৈঠকে বসেছে কলকাতা ট্রাফিক পুলিসের আধিকারিকরা।












Click it and Unblock the Notifications