স্কুল বন্ধ রাখা যাবে না, বিকল্প জায়গায় থাকবে বাহিনী, নির্দেশ কলকাতা হাইকোর্টের
ভোট পরবর্তী সন্ত্রাস চলছে রাজ্যের বিভিন্ন জায়গায়। কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আছে। এদিকে বাহিনী কোথায় থাকবে সেই নিয়েও প্রশ্ন উঠেছে। কলকাতা হাইকোর্টে এই বিষয়ে মামলা চলছে।
আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। সেই মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ। রাজ্যে এখন কেন্দ্রীয় বাহিনী থাকবে। বাহিনীকে পাঠানো যাবে না।

ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ দিল আদালত। লোকসভা ভোট মিটে গিয়েছে। কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা সামনে আসছে৷ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রাজনৈতিক হিংসা হচ্ছে। বিরোধীরা অনেক জায়গাতেই ঘরছাড়া। বিরোধীদের উপর আক্রমণ নেমে আসছে৷ অভিযুক্ত রাজ্যের শাসক দল তৃণমূল।
ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ। এখনও পর্যন্ত যে সব অভিযোগ জমা পড়েছে, তার ভিত্তিতে কী পদক্ষেপ করেছে পুলিশ ? সেই সব জানাতে হবে রিপোর্টে। আগামী ১৪ জুনের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে। এদিন নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।
নির্বাচন মিটলেও বাংলায় কেন্দ্রীয় বাহিনী থাকবে। এই কথা জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। রাজ্যে আগামী ২১ জুন পর্যন্ত থাকবে কেন্দ্রীয় বাহিনী। এদিন অন্তর্বর্তী নির্দেশে জানালো বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ।
কিন্তু বাহিনী কোথায় থাকবে? সেই নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্য সরকার। ভোট চলাকালীন রাজ্যে স্কুল বন্ধ ছিল। ভোট মিটে গিয়েছে। গরমের স্কুলের পর স্কুলও খুলেছে। বাহিনী থাকায় রাজ্যের অনেক স্কুল খোলা সম্ভব হয়নি। ফলে স্কুলের পঠনপাঠন ব্যাহত হচ্ছে। এই বিষয়ে সরব হয়েছে নবান্ন।
কেন্দ্রীয় বাহিনীকে রাখার জন্য বিকল্প জায়গার সন্ধান করতে হবে। স্কুল বন্ধ করে রাখা সম্ভব নয়। মন্তব্য করেছেন বিচারপতি। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ জুন।












Click it and Unblock the Notifications